
স্টাফ রিপোর্টার ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুশাসনের জন্য নাগরিক সুজন দেশব্যাপী জেলা এবং মহানগর ভিত্তিক ” সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ : নাগরিক ভাবনা” শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করছে । সেই ধারাবাহিকতায় শনিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক প্রতিনিধি এতে অংশ নেন ।
সুজন জেলা কমিটি, টাঙ্গাইলের সহ-সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে এ বৈঠকে নির্ধারিত আলোচক হিসেবে অংশ নেন ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইয়াজদানি কোরায়শী, আঞ্চলিক সমন্বয়ক জয়ন্ত কর, ভূঞাপুর উপজেলা কমিটির সভাপতি মীর্জা মহিউদ্দিন, বিশিষ্ট আইনজীবী গোলাম মোস্তফা এবং বিশিষ্ট সাংবাদিক ও কলেজ শিক্ষক জয়নাল আবেদীন ।
স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জেলা কমিটির অন্যতম সহ-সভাপতি অধ্যাপক বাদল মাহমুদ। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠান পরিচালনা করেন সুজন জেলা কমিটির সম্পাদক তরুণ ইউসুফ ।






