
মমিনুল হক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’র প্রচারনা ব্যানার, ফেস্টুন ও পোষ্টারসহ অন্যান্য সামগ্রী অপসারন করা হচ্ছে।
নির্বাচন কমিশনের দেয়া নির্দেশনা অনুযায়ী নির্বাচনী আচরণবিধি মেনে শৃঙ্খলাপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য সুলতান সালাউদ্দিন টুকু শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে নিজে উপস্থিত থেকে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে টাঙ্গানো ব্যানার, ফেস্টুন এবং দেয়ালে লাগানো পোস্টার নামিয়ে ফেলেন। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।






