
স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
তীব্র শীতে অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা প্রশাসন। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইউএনও।
কম্বল বিতরণকালে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে। প্রকৃত অসহায় মানুষ যেন শীতবস্ত্র পায়। সে বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। শীত যতদিন থাকবে, ততদিন এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়রা কালিহাতী উপজেলা প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তীব্র শীতে কম্বল পেয়ে তারা কিছুটা হলেও স্বস্তি অনুভব করছেন।






