
স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) সকাল থেকে সোমবার (২৯ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ১১টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, সঞ্জিত রবিদাস, মোঃ হেলাল খান, মোঃ মুসা মিয়া, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আসাদুজ্জামান এমারত, লিটন মিয়া, মোঃ মিন্টু, মোঃ সোলযমান, মোঃ শফিকুল ইসলাম, মোঃ নাইমুর, মোঃ বিপ্লব হোসেন, মোঃ সাদ্দাম হোসেন, আলীম উদ্দিন এবং মোঃ ফরহাদ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা টাঙ্গাইল সদর, দেলদুয়ার, নাগরপুর, সখীপুর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর, গোপালপুর, ভ’ঞাপুর, মির্জাপুর এবং ধনবাড়ী থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা,হামলা, মারধর, গুরুতর আহত, হত্যাচেষ্টা, ভয়ভীতি, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধ বিভিন্ন উল্লেখ রয়েছে।






