
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষে টাঙ্গাইলের দেলদুয়ারে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আখিনুর মিয়া।
সোমবার (২৯ ডিসেম্বর) সহকারি রিটার্নিং অফিসার দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহড়া সুলতানা যুথীর নিকট তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ দিন আরও ৪ প্রার্থীও মনোনয়নপত্র জমা দেন।
তারা হলেন- জুয়েল সরকার (স্বতন্ত্র), রিপন সিদ্দিকী (বিএনপি), কবির হোসেন (সতন্ত্র), মেজর (অবঃ) সাইফুর রহমান (স্বতন্ত্র)। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা আক্তার ও নিজ নিজ প্রার্থীদের সমর্থকগণ উপস্থিত ছিলেন।






