
স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় আধুনিক জেন্টস কাট পার্লার ও হেয়ার কাটিং সেন্টারের উদ্বোধন হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় মির্জাপুর বাজারের কলেজ রোডস্থ মনসুর টাওয়ারের দোতলায় এই পার্লারের উদ্বোধন করা হয়। উদ্যোক্তা বসুন্ধরা শুভসংঘ মির্জাপুর শাখার সভাপতি শরিফুল ইসলাম, সদস্য মাহবুব হাসান ও জুয়েল রানা ফিতা কেটে এর উদ্বোধন করেন।
এ সময় মির্জাপুর উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন, সহসভাপতি মিজানুর রহমান জুয়েল, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন, সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ ও জাহাঙ্গীর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও কালের কন্ঠের মির্জাপুর প্রতিনিধি এরশাদ মিঞা, মনসুর টাওয়ারের মালিক শাজাহান মিয়া, ব্যবসায়ী জালাল উদ্দিন, প্রমুখ উপস্থিত ছিলেন। মির্জাপুর কেন্দ্রিয় শাহী জামে মসজিদের মুয়াজ্জিন সেলিম মিয়া মোনাজাত পরিচালনা করেন।
উদ্যোক্তা বসুন্ধরা শুভসংঘ মির্জাপুর শাখার সভাপতি শরিফুল ইসলাম বলেন, তিন বন্ধুর উদ্যোগে মির্জাপুরে প্রথম আধুনিক জন্টস কার্ট পার্লার ও হেয়ার কাটিং সেন্টার উদ্বোধন করা হয়েছে। এখানে ইলেক্ট্রিক বডি ম্যাসেজ মেশিনও স্থাপন করা হয়েছে বলে তিনি জানান।






