মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

প্রতিকার চান কৃষকরা

মির্জাপুরে নাইলা বিলে জলাবদ্ধতায় তিন ফসলি জমি অনাবাদি

জানুয়ারি ১৮, ২০২৬
A A
মির্জাপুরে নাইলা বিলে জলাবদ্ধতায় তিন ফসলি জমি অনাবাদি

মির্জাপুরে নাইলা বিলে জলাবদ্ধতায় তিন ফসলি জমি অনাবাদি

২৮২ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুরে জলাবদ্ধতার কারণে প্রায় পাঁচশ’ একর আবাদি জমি অনাবাদি হয়ে রয়েছে। উপজেলার গোড়াই ইউনিয়নের রশিদ দেওহাটা বিলে (নাইলাবিল) তিন ফসলি এই জমি প্রায় দেড়যুগ ধরে অনাবাদি থাকায় কৃষক তাদের জমিতে ফসল ফলাতে পারছেন না বলে খোঁজ নিয়ে জানা গেছে। এদিকে কৃষক ফসল ফলাতে না পারায় একদিকে পরিবারে আসছে না খাদ্যের যোগান। অন্যদিকে জমি থেকে ফসল না আসায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছে এই এলাকার সাধারণ কৃষক। কৃত্রিম তৈরি এই জলাবদ্ধতা দূরীকরণের জন্য স্থানীয় প্রশাসনের কাছে আশুপদক্ষেপ নিতে আর্জি জানিয়েছেন ভুক্তভোগী কৃষকগণ।

Advertisement

রশিদ দেওহাটা নাইলা বিলে গিয়ে দেখা গেছে, শত শত একর আবাদি জমি বর্ষার পানির নিচে ডুবে আছে। কুচুরিপানার স্তূপে বুঝাই যাচ্ছে না এই বিলে রয়েছে কৃষকের তিন ফসলি জমি। তিনমাস পূর্বে বর্ষার পানি নেমে গেলেও রশিদ দেওহাটা নাইলা বিলের পানি মোটেও নামেনি। এখনো বর্ষার পানিতে ডুবে আছে কৃষকের আবাদি জমি। রশিদ দেওহাটা গ্রামের কৃষক দুলাল মিয়া বলেন, নাইলা বিলের জমি আমাদের সোনাফলা জমি। প্রতি বছর সরিষা বোরো ও আমনের আবাদ করে ফসল ঘরে তুলতাম। দেড়যুগ যাবত জলাবদ্ধতার কারণে আমরা এখন আবাদ করতে পারি না। জমির এক ছটাক ফসলও ঘরে তুলতে পারি না। ফসলি জমি থাকতেও তারা ফসলহীন বলে তিনি জানান।

একই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ওয়াদুদ মিয়া বলেন, বর্ষা শেষে রশিদ দেওহাটা বিলের পানি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ব্রিজের নিচ দিয়ে বাইমাইল খাল হয়ে বংশাই নদীতে চলে যেত। সেই পানি প্রবাহের পথ নানাভাবে বন্ধ করায় বিলের পানি এখন বের হতে পারছে না। এতে শত শত একর তিন ফসলি জমি অনাবাদি হয়ে গেছে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফোরলেন এবং যমুনা সেতু রেল সংযোগ সড়ক নির্মাণের সময় পানি প্রবাহের কালভার্ট ব্রিজটি বন্ধ হয়ে গেছে বলে তিনি জানান।
গোড়াই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়া বলেন, মহাসড়কের বাইমাইল এলাকায় ব্রিজটির দক্ষিণ পাশে মাটি ভরাট করায় এবং বাইমাইল খালটি বেদখল হওয়ায় বিলের পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। ডুবে থাকা নাইলা বিল থেকে পাইপ ড্রেন নির্মাণ করে বংশাই নদীতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে অতি সহজেই বিলের অনাবাদি জমি আবাদে ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি জানান। এছাড়া এই ক্ষতির প্রতিকার চেয়ে এলাকার কৃষক বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন বলে তিনি উল্লেখ করেন।

Advertisement

এ বিষয়ে মির্জাপুর উপজেলা কৃষি অফিসার মাহমুদা খাতুন বলেন, এই বিলের সমস্যাটি বিভিন্নভাবে জেনেছি। বিলের পানি নিষ্কাশনের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয় আমাদের হাতে নেই। তবে এলাকার অনেক কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর আবেদন করলে সুফল পাওয়া যেতে পারে বলে তিনি জানান।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsগোড়াই ইউনিয়নটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদনাইলাবিলমির্জাপুর উপজেলামির্জাপুর উপজেলা কৃষি অফিসারমির্জাপুরে নাইলা বিলে জলাবদ্ধতায় তিন ফসলি জমি অনাবাদিরশিদ দেওহাটা বিল নাইলাবিল
Next Post
ধনবাড়ীতে প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা

ধনবাড়ীতে প্রায় ৪ শতাধিক কলার কাদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে শহীদ স্কুলের ছয় তলা ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

টাঙ্গাইলে শহীদ স্কুলের ছয় তলা ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু

মার্চ ১০, ২০২৬
ঘাটাইলে প্রাইভেটকার চুরির ঘটনায় জড়িত সন্দেহে একজন গ্রেফতার

ঘাটাইলে প্রাইভেটকার চুরির ঘটনায় জড়িত সন্দেহে একজন গ্রেফতার

মার্চ ১০, ২০২৬
দেলদুয়ারে নিখোঁজের ২৫ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা ছাত্রী জাকিয়ার

দেলদুয়ারে নিখোঁজের ২৫ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসা ছাত্রী জাকিয়ার

মার্চ ১০, ২০২৬
টাঙ্গাইল বেবিস্ট্যান্ড কাঁচাবাজারে আগুনে পুড়লো ১২ দোকান

টাঙ্গাইল বেবিস্ট্যান্ড কাঁচাবাজারে আগুনে পুড়লো ১২ দোকান

মার্চ ১০, ২০২৬
কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার খোঁজ নিলেন এমপি

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার খোঁজ নিলেন এমপি

মার্চ ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In