
গোপালপুর সংবাদদাতা ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণাকালে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণাকালে এক নারী কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে গোপালপুর উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসার গেট থেকে শুরু হয়ে গোপালপুর উপজেলা বাসস্ট্যান্ড মোড় প্রদক্ষিণ করে থানা চত্বরে এসে শেষ হয়।
এ সময় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মো. হুমায়ুন কবীর অভিযোগের সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি প্রশাসনকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।






