
গোপালপুর সংবাদদাতা ॥
টাঙ্গাইলের গোপালপুরে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক মারকাজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে ২৮ জন হাফেজ ছাত্রকে বরকতি পাগড়ি এবং ৫ জন হাফেজা ছাত্রীকে হিজাব প্রদান ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পাগড়ি প্রদান, নসিয়ত ও দোয়া পরিচালনা করেন পীরে কামেল হাফেজ হযরত মাওলানা শামসুজ্জামান খান। এছাড়া দোয়ার প্রস্তুতি ও পরামর্শ প্রদান করেন আসাদুজ্জামান মাদরাসা প্রিন্সিপাল হাফেজ হযরত মাওলানা মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উত্থান, উপজেলা বিএনপি সহ-সভাপতি আবু ঈসা মুনিম, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দুলাল হোসেন রাবন।
গোপালপুর উপজেলা ছাত্রদল সভাপতি রোমান আহম্মেদ, ব্যবসায়ী ও গুহাটা মসজিদের সাধারণ সম্পাদক হায়দার আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন গোহাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নাজির সিদ্দিকী সাহেব (দা.বা)।
দোয়া মাহফিলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য, ধর্মীয় অনুশাসন ও দেশের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে এলাকাবাসী, অভিভাবক ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।






