
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নারী নিহত হয়েছেন। নিহতরা সম্পর্কে খালা ও ভাগনি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার আঠারো দানা নামক স্থানে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লাইলী বেগম (২৮) এবং মদিনা আক্তার (১৮)। তারা সম্পর্কে খালা-ভাগনি। নিহতদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।
এ বিষয়ে ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে খালা লাইলী বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে (স্কুটি) মদিনা আক্তার ঘাটাইলের তার এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে ফেরার সময় সামনে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এ সময় তারা দুইজনেই মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা উদ্ধার করে পাশ্ববর্তী কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। পরে তাদের মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।






