
স্টাফ রিপোর্টার ॥
জমকালো আয়োজনের মধ্যে দিয়ে টাঙ্গাইলের করটিয়ায় সরকারি সা’দত কলেজে বসন্ত বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ বসন্ত বরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীর আক্তার। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক শেখ ফরিদ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য-সংস্কৃতি ও শিল্পলোক কমিটি সদস্য সচিব এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিমাংশু মোহন পাল। এ সময় পুরো কলেজ ক্যাম্পাস এক মিলন মেলায় পরিণত হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজের শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা প্রতিবছরই বসন্ত বরণ অনুষ্ঠান করার আহবান জানান। শিককরা জানান, এ ধরনের আয়োজন প্রতিবছর অব্যাহত থাকবে। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।






