বুধবার, মার্চ ১৮, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইলে পোশাকের সঙ্গে মানানসই জুতা কিনতে ভিড় বাড়ছে শোরুমে

মার্চ ১৮, ২০২৬
A A
টাঙ্গাইলে পোশাকের সঙ্গে মানানসই জুতা কিনতে ভিড় বাড়ছে শোরুমে

টাঙ্গাইলে পোশাকের সঙ্গে মানানসই জুতা কিনতে ভিড় বাড়ছে শোরুমে

৩০ Views

স্টাফ রিপোর্টার ॥
রোজার ঈদের আর মাত্র দুই দিন বাকি। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত টাঙ্গাইলবাসী। পোশাকের সঙ্গে মানানসই জুতা কিনতে এখন ভিড় বাড়ছে ব্র্যান্ডের শোরুমে। নন-ব্র্যান্ড দোকানে তুলনামূলক ক্রেতা কম। টাঙ্গাইলের বিভিন্ন বিপণি বিতান ও জুতার বাজার ঘুরে দেখা গেছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় ব্র্যান্ডের জুতার বিক্রি ইতোমধ্যে সন্তোষজনক পর্যায়ে পৌঁছেছে এবং শেষ সময়ে তা আরও বাড়বে বলে আশাবাদী ব্যবসায়ীরা। উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপ সত্ত্বেও ঈদ উপলক্ষে নতুন নকশা ও বৈচিত্র্যময় সংগ্রহ বাজারে এনে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা চলছে।

Advertisement

জানা যায়, জুতা বেচাকেনা এখন পর্যন্ত গত বছরের কাছাকাছি পর্যায়ে রয়েছে। ঈদের সময় ক্রেতাদের একটি বড় অংশ সাধারণত শেষ দিকে জুতা কেনেন। তাই ব্র্যান্ডগুলো আশা করছে যে শেষ পর্যন্ত তাদের বেচাকেনায় গত বছরের চেয়ে ভালো প্রবৃদ্ধি হবে। গত দুদিনে বেশকয়েকটি ব্র্যান্ড ও নন-ব্র্যান্ডের জুতার দোকান ঘুরে দেখা যায়, শহরে শতাধিক নন-ব্র্যান্ডের জুতার দোকান রয়েছে। বেশির ভাগ দোকানেই ক্রেতারা জুতা কেনায় ব্যস্ত। এসব দোকানের বিক্রেতারা জানান, ব্র্যান্ডের নয়, এমন জুতার বিক্রি গত বছর ঈদের সময়ের তুলনায় খুব বেশি বাড়েনি। এছাড়া ব্র্যান্ডের জুতার দোকানগুলোতে ভিড় অনেক বেশি। ফলে তাদের বেচাকেনাও প্রত্যাশিত মাত্রার কাছাকাছি রয়েছে। বিক্রেতা রাশেদুর রহমান বলেন, শবে বরাতের পর থেকেই জুতার বেচাকেনা বৃদ্ধি পায়। চাঁদরাত পর্যন্ত এটি চলবে।

ব্যবসায়ী মাকসুদ জানান, ব্র্যান্ডের জুতা বিক্রি প্রতিবছর ১২-১৫ শতাংশ হারে বাড়ছে। আর সারা বছরের বিক্রির ২৫-৩০ শতাংশ হয়ে থাকে ঈদুল ফিতরের সময়ে। এ কারণে ঈদ উপলক্ষে নতুন ধরনের ও নকশার জুতা আনেন অনেক বিক্রেতা। এই যেমন চলতি বছরে ঈদ সামনে রেখে আড়াই হাজার নকশার জুতা নিয়ে আসে বিভিন্ন কোম্পানি। এছাড়া ব্র্যান্ডের প্রায় ৯ হাজার নকশার জুতা সব সময় চলমান থাকে।

Advertisement

বাটার বিক্রয়েকন্দ্রের ব্যবস্থাপক মেহেদী হাসান বলেন, রোজার এক সপ্তাহ আগে থেকে বিক্রি জমতে শুরু হয়েছে। প্রথম সপ্তাহে তা পড়ে যায়। এরপর আবার শুরু হয়। এবারের বিক্রি গতবারের চেয়ে ভালো। রাত ১২টা পর্যন্ত শোরুম খোলা। নতুন ১ হাজার ডিজাইন আনা হয়েছে। গতবারের তুলনায় এবার জুতা বিক্রিতে প্রবৃদ্ধি হবে বলে আশা তাঁর। এবারের ঈদে পাঁচ শতাধিক নতুন নকশার জুতা এনেছে লোটো ও লি কুপার। মার্কেটিং কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, এখন পর্যন্ত বেচাবিক্রি ভালো। আশা করছি শেষ পর্যন্ত প্রবৃদ্ধি হবে। কারণ, রোজার ঈদে শেষ দিকে জুতা বিক্রি হয়। জুতার পুরোনো ব্র্যান্ডের পাশাপাশি নতুন ব্র্যান্ডও বাজারে এসেছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলে পোশাকের সঙ্গে মানানসই জুতা কিনতে ভিড় বাড়ছে শোরুমেটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে পোশাকের সঙ্গে মানানসই জুতা কিনতে ভিড় বাড়ছে শোরুমে

টাঙ্গাইলে পোশাকের সঙ্গে মানানসই জুতা কিনতে ভিড় বাড়ছে শোরুমে

মার্চ ১৮, ২০২৬
টাঙ্গাইল শহরে ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার পোশাক বিতরণ

টাঙ্গাইল শহরে ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার পোশাক বিতরণ

মার্চ ১৮, ২০২৬
টাঙ্গাইলে জামায়াতের ঈদ ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে জামায়াতের ঈদ ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠিত

মার্চ ১৮, ২০২৬
ভূঞাপুরে আওয়ামী লীগ নেতার গাড়িতে অগ্নিসংযোগ

ভূঞাপুরে আওয়ামী লীগ নেতার গাড়িতে অগ্নিসংযোগ

মার্চ ১৮, ২০২৬
ঢাকা-যমুনা সেতু মহাসড়কে নেই উল্লেখযোগ্য যানজট: নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

ঢাকা-যমুনা সেতু মহাসড়কে নেই উল্লেখযোগ্য যানজট: নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In