
স্টাফ রিপোর্টার ॥
এবার ঈদের ছুটি শুরু হওয়ার পর গত চার দিনে ১ লাখ ৭৯ হাজার ৭৯৫টি যানবাহন যমুনা যমুনা সেতু পারাপার হয়েছে। এ থেকে টোল আদায় হয়েছে ১৩ কোটি ৩১ লাখ ৪০ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গের দিকে ১ লাখ ১২ হাজার ৩০৮টি যানবাহন এবং উত্তরবঙ্গ থেকে টাঙ্গাইলের দিকে ৬৭ হাজার ৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে।
সেতুর টোল প্লাজা সূত্র জানায়, গত সোমবার (১৬ মার্চ) অফিস শেষে ঈদের ছুটি শুরু হয়। ওই দিন থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকে। এই চাপ বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল পর্যন্ত অব্যহত ছিল। সেতু সূত্র জানায়, প্রতিদিন স্বাভাবিক সময়ে ২০ থেকে ২২ হাজার যানবাহন সেতু পারাপার হয়। ঈদের ছুটিতে তা দ্বিগুনের বেশি হয়ে যায়। সবচেয়ে বেশি যানবাহন সেতু পারাপার হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (১৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত।
ঈদের ছুটি শুরু হওয়ার পর প্রথম যানবাহনের চাপ বাড়তে থাকে সোমবার (১৬ মার্চ) থেকে। টোল প্লাজা সূত্র জানায়, রোববার (১৫ মার্চ) রাত ১২টা থেকে সোমবার (১৬ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন সেতু পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গের দিকে ২০ হাজার ৭৫টি এবং টাঙ্গাইলের দিকে ১৫ হাজার ৫১৩টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় ২ কোটি ৯৪ লাখ ৮২ হাজার ৫৫০ টাকা।
সোমবার (১৬ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন সেতু পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গের দিকে ২৭ হাজার ৪৯৮টি এবং টাঙ্গাইলের দিকে ১৯ হাজার ৪৪৫টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় ৩ কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ৯৫০ টাকা।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (১৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৫১ হাজার ৫৮৪টি যানবাহন সেতু পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গের দিকে ৩২ হাজার ৮৪০টি এবং টাঙ্গাইলের দিকে ১৮ হাজার ৭৪৪টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।
বুধবার (১৮ মার্চ) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৪৫ হাজার ৬১০টি যানবাহন সেতু পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গের দিকে ৩১ হাজার ৮৯৫টি এবং টাঙ্গাইলের দিকে ১৩ হাজার ৭১৫টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় ৩ কোটি ৩৪ লাখ ৭৮ হাজার ৪৫০ টাকা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ কমে আসে। শুক্রবার (২০ মার্চ) যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে কম হয় বলে টোল প্লাজা সূত্র জানিয়েছে।






