
স্পোর্টস রিপোর্টার ॥
টাঙ্গাইল স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে জেলা প্রশাসন একাদশ (২-০) গোলে পৌর প্রশাসন একাদশকে পরাজিত করেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের আয়োজনে খেলার ১২ মিনিটে ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম শুভ চমৎকার কোনাকুনি লং শটে প্রথম গোল করে (১-০) দলকে এগিয়ে নেয়। পৌর প্রশাসন খেলার পিছিয়ে পরে আক্রমণ করতে গেলে কাউন্টার এ্যাটাকে শুভ তার দ্বিতীয় গোলটি করেন দর্শনীয়ভাবে কোনাকুনি দুদান্ত শটে।
দ্বিতীয়ার্ধে আরো ২টি গোল জেলা প্রশাসন করলে অজ্ঞাত কারতে রেফারি সেলিম তা বাতিল করে দেন। খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত দুই দলের মাঝে ট্রফি বিতরণ করেন। জেলা প্রশাসনে ম্যাজিস্ট্রেটের আধিক্য বেশী হলেও পৌর প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত অংশগ্রহণ করেন।
দুই দলে যারা খেলেছেন- পৌর প্রশাসন একাদশ- সঞ্জয় কুমার মহন্ত (অধিনায়ক), কবীর কুমার, বিষ্ণুপদ সরকার, জাবেদুল, নুরে আলম, গোলাম মওলা, রাজীব হোসেন, রিপন, আমির রহমান, আজিজুল হক প্রমুখ।
জেলা প্রশাসন একাদশ- মাহবুব হাসান (অধিনায়ক), সেলিম মিয়া, এজিএম রাফি, শফিকুল ইসলাম শুভ, রাকিব, সাকিব, বিপ্লব, রাশেদীন, নাফিস প্রমুখ।






