শনিবার, মে ২, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

আকর্ষণীয় অফারেও ক্রেতারা বিমুখ

জ্বালানি সংকটে টাঙ্গাইলে মোটরসাইকেল বিক্রিতে ধস

এপ্রিল ৪, ২০২৬
A A
জ্বালানি সংকটে টাঙ্গাইলে মোটরসাইকেল বিক্রিতে ধস

জ্বালানি সংকটে টাঙ্গাইলে মোটরসাইকেল বিক্রিতে ধস

২০৪ Views

স্টাফ রিপোর্টার ॥
জ্বালানি তেলের কৃত্রিম সংকটের প্রভাব পড়েছে টাঙ্গাইলের মোটরসাইকেল শোরুমগুলোতে। মোটরসাইকেল বিক্রি কমে যাওয়ায় বিক্রেতারা আকর্ষণীয় অফারের ঘোষণা দিলেও ক্রেতার দেখা মিলছে না। শনিবার (৪ এপ্রিল) টাঙ্গাইল শহরের বিভিন্ন মোটরসাইকেলের শোরুমে এমন চিত্র দেখা গেছে।
জানা যায়, পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও কাঙ্খিত জ্বালানি তেল মিলছে না। ফলে, অনেক চালক মোটরসাইকেল রেখে দিয়েছেন এবং গ্রাহকরা নতুন মোটরসাইকেল কেনার আগ্রহ হারাচ্ছেন। উল্লেখযোগ্য ব্র্যান্ড ইয়ামাহা, সুজুকি, হিরো, টিভিএস, বাজাজ ইত্যাদি কোম্পানির মোটরসাইকেল শোরুমগুলোতে আকর্ষণীয় ছাড়, উপহার ও ক্যাশব্যাক অফার দিয়েও ব্যবসায়ীরা ক্রেতা টানতে পারছে না। এতে প্রায় ৫০ শতাংশ মোটরসাইকেল বিক্রি কমেছে।

Advertisement

ঈদুল ফিতর এবং আগামী ঈদুল আযহার জন্য বিভিন্ন কোম্পানি ডিসকাউন্ট, উপহার, ক্যাশব্যাকসহ নানা অফার চালু করলেও জ্বালানি তেলের কৃত্তিম সংকটের কারণে সেগুলোতে খুব একটা সাড়া মিলছে না। বিভিন্ন কোম্পানির বিক্রেতাদের ভাষ্য, তেলের সংকটের কারণে প্রায় সব ব্র্যান্ডের শোরুমেই বিক্রির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। ১০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার থাকলেও তুলনামূলকভাবে বিক্রি বাড়ছে না। বিশেষ করে ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রত্যাশিত পরিমাণ মোটরসাইকেল বিক্রির প্রায় ৫০ শতাংশও হয়নি।
টাঙ্গাইল শহরের হিরো মোটরসাইকেলের শোরুমের ম্যানেজার আসাদুল ইসলাম জানান, মোটরসাইকেল শোরুমে ক্রেতাশূন্য অবস্থায় অলস সময় পার করছেন। তাদের মতো সবারই একই অবস্থা। কারো কোনো বিক্রিই নেই।
টিভিএস শোরুমের ম্যানেজার রাব্বি জানান, কৃত্তিম জ্বালানি তেলের সংকটের কারণে মোটরসাইকেল বিক্রি কমে গেছে। একটি মোটরসাইকেলে ২০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তবুও কাঙ্খিত ক্রেতা পাওয়া যাচ্ছে না। এ সংকটময় সময় দ্রুত কাটিয়ে উঠতে না পারলে এই ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হবে না। না হলে ব্যবসায় বড় ধরনের ধস নেমে আসবে।

শহরের পুরাতন বাসস্ট্যান্ডের ‘বাঁকা মিয়ার’ ব্রিজ সংলগ্ন নিরঞ্জন আরিফ মোটরসাইকেল ওয়ার্কশপের মালিক আরিফ হোসেন জানান, জ্বালানি তেল সংকটের কারণে বাইকাররা তুলনামূলক মোটরসাইকেল কম বের করছেন। এর ফলে সার্ভিস সেন্টারগুলোতেও মোটরসাইকেল কম আসছে। এতে চরম বিপাকে পড়েছেন এ খাতের টেকনিশিয়ানরা।
মোটরসাইকেল টেকনিশিয়ান নিরঞ্জন জানান, চলমান জ্বালানি সংকট কতদিন স্থায়ী হবে তা নিয়ে উদ্বেগ ও অনিশ্চয়তায় রয়েছেন। বেশি দিন স্থায়ী হলে এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে যেতে হবে।

Advertisement

এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পাম্প থেকে জ্বালানি তেল নেওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম কার্যকরের প্রস্তুতি চলছে। মোটরসাইকেলে তেল নিতে রেজিস্ট্রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ইত্যাদি বাধ্যতামূলক করা হচ্ছে। এর প্রভাবে বিআরটিএ অফিসে জানুয়ারি ও ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে উল্লেখযোগ্য হারে মোটরসাইকেল রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের আবেদন বেড়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল বিআরটিএ এর সহকারী পরিচালক শেখ মাহতাব উদ্দিন জানান, মোটরসাইকেল রেজিস্ট্রেশন বিহীন ও ড্রাইভিং লাইসেন্স বিহীন পাম্প কর্তৃপক্ষ তেল না দেওয়ায় গত মাসের তুলনায় রেজিস্ট্রেশন বেড়েছে। গত ফেব্রুয়ারি মাসে মোটরসাইকেল রেজিস্ট্রেশন হয় ৩৬৯টি, অথচ মার্চ মাসে তা বেড়ে দাঁড়ায় ৭৬৯টিতে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsজ্বালানি সংকটে টাঙ্গাইলে মোটরসাইকেল বিক্রিতে ধসটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল বিআরটিএটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
সখীপুরের তক্তারচালায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত

সখীপুরের তক্তারচালায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত

সর্বশেষ সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল ও সমাবেশ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল ও সমাবেশ

মে ২, ২০২৬
নির্বাচনে প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে- প্রতিমন্ত্রী টুকু

নির্বাচনে প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে- প্রতিমন্ত্রী টুকু

মে ২, ২০২৬
তুমুলবৃষ্টিতে টাঙ্গাইল ফোরটি আপ ব্রাদার্সের বৈশাখী প্রীতি ফুটবল ম্যাচ

তুমুল বৃষ্টিতে টাঙ্গাইল ফোরটি আপ ব্রাদার্সের বৈশাখী প্রীতি ফুটবল ম্যাচ

মে ২, ২০২৬
মধুপুরে ব্র্যাকের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

মধুপুরে ব্র্যাকের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে প্রশিক্ষণ

মে ২, ২০২৬
টাঙ্গাইলে ‘ময়নামতির ভাতের কিচ্ছা' গল্প গ্রন্থের উৎসব

টাঙ্গাইলে ‘ময়নামতির ভাতের কিচ্ছা’ গল্প গ্রন্থের উৎসব

মে ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In