
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তায় দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা জজ আদালতের সভা কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা কমিটির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আবদুল মজিদ, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিভিল সার্জন এফএম মাহবুবুল আলম মঞ্জু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, জেলা লিগ্যাল এইড অফিসার মিনহাজ উদ্দিন ফরাজি, আইনজীবী সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম, আদালতের সরকারি কৌশুলী শফিকুল ইসলাম রিপন প্রমুখ।
এ সময় অন্যান্য বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের সরকারি খরচে আইনী সহায়তা পাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।






