
স্টাফ রিপোর্টার ।। টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরোদুইজন। সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষ হলে এ দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ সাংবাদিকদের জানান, যমুনাসেতু গামী একটি ট্রাক রাবনা বাইপাসের ফ্লাইওভারের ওপরে একটি পিকআপ ভ্যান অতিক্রমের সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও দুইজন আহত হয়। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





