
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল জেলা পরিষদের পক্ষ থেকে দুঃস্থ রোগীর চিকিৎসা ও অসহায় শিক্ষার্থী এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ১৯ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির ওই অনুদানের চেক বিতরণ করেন।
এ উপলক্ষে জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, টাঙ্গাইল জেলা পরিষদের নিবাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদে সহকারী প্রকৌশলী সাকিব ইবনে মতিন, হিসাব রক্ষক এসএম তারিকুল হাসানাত প্রমুখ।
অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ১১ লাখ এবং অসহায় ব্যক্তি ও দুঃস্থ রোগীদের মাঝে ৮ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় টাঙ্গাইল জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী সংগঠনের নেতা, অসহায় দুঃস্থ ব্যক্তি ও তাদের পরিবারের সমস্যরা উপস্থিত ছিলেন।






