সোমবার, মে ১১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

মধুপুরের আনারস প্রক্রিয়াজাতকরণের অভাবে নষ্ট হচ্ছে

মে ১১, ২০২৬
A A
মধুপুরের আনারস প্রক্রিয়াজাতকরণের অভাবে নষ্ট হচ্ছে

মধুপুরের আনারস প্রক্রিয়াজাতকরণের অভাবে নষ্ট হচ্ছে

৪০ Views

হাবিবুর রহমান, মধুপুর ॥
টাঙ্গাইলের মধুপুর শালবন আর আনারসের জনপদ বললেই চোখের সামনে ভেসে ওঠে লাল মাটির মধুপুর গড়। এখানকার আবহাওয়া ও ভূ-প্রকৃতি আনারস চাষের জন্য বিশেষ উপযোগী। সমতল ও উঁচু ভূমি হওয়ায় এখানে বন্যার পানি ওঠে না। আবার ‘বাইদ’ বা ছোট নালা দিয়ে পানি সরে যাওয়ায় জলাবদ্ধতাও হয় না। মাটির বিশেষ গুণের কারণে এখানে আনারস ও কলার ফলন হয় চমৎকার।
মধুপুর উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, এ বছর মধুপুরে প্রায় ৫০০ কোটি টাকার আনারস বাণিজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বিশাল সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে হলে আধুনিক বিপণন ব্যবস্থা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের কোনো বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Advertisement

জানা যায়, দেশজুড়ে মধুপুরের আনারসের খ্যাতি থাকলেও কেবল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের অভাবে কৃষকেরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয় চাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, এখানে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে উঠলে জুস ও জেলি বিদেশে রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। ঘাটাইলের চাষি আনোয়ার হোসেন বলেন, মধুপুরে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র হলে অনেক মানুষের কর্মসংস্থান হবে, আনারসও নষ্ট হবে না। পরিবহন খরচ কমবে এবং তারা সঠিক দাম পাবে।

মধুপুরে আনারস চাষের ইতিহাস খুব বেশি পুরোনো নয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ষাটের দশকের শেষ দিকে আউশনারা ইউনিয়নের ইদিলপুর গ্রামের গারো নারী ভেরেনা সাংমা ভারত থেকে ‘জায়ান্ট কিউ’ জাতের আনারসের কয়েকটি চারা নিয়ে আসেন। তার হাত ধরেই গড়াঞ্চলে আনারস চাষের বিপ্লব শুরু হয়। এখন জায়ান্ট কিউয়ের পাশাপাশি পার্বত্য অঞ্চলের ‘জলডুগি’ জাতের চাষও হচ্ছে। তবে বাজার ব্যবস্থার সিন্ডিকেট ও প্রক্রিয়াজাতকরণের অভাবকে প্রধান সমস্যা হিসেবে দেখছেন চাষিরা। কৃষক আরশেদ আলী বলেন, এলাকায় গ্যাস সংযোগ ও সরকারি উদ্যোগে কারখানা স্থাপন করা গেলে কৃষকেরা সিন্ডিকেটের হাত থেকে রক্ষা পেতেন। এতে এলাকার ভাবমূর্তিও উজ্জ্বল হতো।

Advertisement

এ ব্যাপারে মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা জানান, চলতি মৌসুমে মধুপুরে ৬ হাজার ৪৭৯ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। এর মধ্যে জলডুগি ৩২৪ হেক্টর এবং ক্যালেন্ডার জাতের আনারস চাষ হয়েছে ৬ হাজার ১২৫ হেক্টরে। এছাড়া পরীক্ষামূলকভাবে এমডি-টু জাতের আনারসও লাগানো হয়েছে।
এ বিষয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন বলেন, মধুপুরে আরও আগেই প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র হওয়া উচিত ছিল। এতে আনারস থেকে জুস, জেলি ও বিস্কুটসহ নানা পণ্য তৈরি করা সম্ভব হতো। এতে বেকারদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কৃষকেরাও লাভবান হতেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদমধুপুর উপজেলামধুপুর উপজেলা কৃষি কর্মকর্তামধুপুর উপজেলা নির্বাহী অফিসারমধুপুরের আনারস প্রক্রিয়াজাতকরণের অভাবে নষ্ট হচ্ছে
Next Post
বাসাইলে লাঙ্গুলিয়া স্বাধীনতার ৫৫ বছরেও সেতু নির্মিত হয়নি

বাসাইলে লাঙ্গুলিয়া স্বাধীনতার ৫৫ বছরেও সেতু নির্মিত হয়নি

সর্বশেষ সংবাদ

বাসাইলে লাঙ্গুলিয়া স্বাধীনতার ৫৫ বছরেও সেতু নির্মিত হয়নি

বাসাইলে লাঙ্গুলিয়া স্বাধীনতার ৫৫ বছরেও সেতু নির্মিত হয়নি

মে ১১, ২০২৬
মধুপুরের আনারস প্রক্রিয়াজাতকরণের অভাবে নষ্ট হচ্ছে

মধুপুরের আনারস প্রক্রিয়াজাতকরণের অভাবে নষ্ট হচ্ছে

মে ১১, ২০২৬
কালিহাতীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

কালিহাতীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

মে ১০, ২০২৬
টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে প্রশাসন- ডিসি শরীফা হক

টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে প্রশাসন- ডিসি শরীফা হক

মে ১০, ২০২৬
কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে তিন লাখ টাকা জরিমানা

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনে তিন লাখ টাকা জরিমানা

মে ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In