
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো পানিয়াবান্দা গ্রামের বজলুর রহমান মজনুর ছেলে মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)। স্থানীয় ইউপি সদস্য আলী আকবার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রবিবার (১৭ মে) সকাল থেকে দুই ভাই নিখোঁজ ছিল। দুপুরের দিকে মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পোড়াবাড়ি ইউপি সদস্য আলী আকবার সাংবাদিকদের বলেন, মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। মাগরিবের নামাজের পর তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





