
স্টাফ রিপোর্টার ॥
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল ও যমুনা নেতু মহাসড়কে নিরাপত্তা ও যানজট নিরসনে গৃহীত ট্রাফিক ব্যবস্থা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ মে) বিকেলে টাঙ্গাইল পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এই সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামছুল আলম সরকার এতে সভাপতিত্ব করেন। সভায় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনা সদস্য, টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, সেতু কর্তৃপক্ষসহ বিভিন্ন পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় ঈদকে কেন্দ্র করে মহাসড়কে বাড়তি যানবাহনের চাপ মোকাবেলা, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণ এবং যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
এ সময় মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।





