
মধুপুর প্রতিনিধি ॥
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন চান ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম আজাহার। তিনি দীর্ঘ দিন যাবত দলের তৃর্নমূলের নেতাকর্মী ও সমর্থকদের সুসংগঠিত করে যাচ্ছেন। স্থানীয়ভাবে তিনি একজন পরিচ্ছন্ন নেতা হিসেবে সকলের কাছে সুপরিচিত। বিগত সময় তিনি হামলা, মামলার শিকার হয়েও দলের পক্ষে ছিলেন অটুট। তিনি বৃহত্তর আউশনারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিভক্ত আউশনারা ইউনিয়ন বিএনপির পরপর দুইবারের পরীক্ষিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আজহারুল ইসলাম বিগত ২০১৭ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় টিকেট পেয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেন। এবারও তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আউশনারা ইউনিয়নে বিএনপির দলীয় সমর্থন পাবেন এমনটাই মনে করেন তিনি। তবে দল যাকে সমর্থন করবে তার হয়ে ভোটের মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দুঃসময়ে আওয়ামী লীগের প্রার্থীদের সাথে তিনি নির্বাচন করেছেন। অনেক ক্ষতিগ্রস্থ হয়েছেন। হামলা, মামলার শিকার হয়েছেন। এজন্য দল তাকে সে মূল্যায়ন করবে বলে বিশ্বাস করেন তিনি।
তিনি আরও বলেন, বিগত ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন থেকে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতি করে আসছি। উপজেলা বিএনপির পরামর্শ ও সহযোগিতায় তার ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড কমিটি সফলভাবে করেছি। বিএনপির দলীয় কর্মসূচি সফল করতে মিছিল, মিটিং এ সক্রিয়ভাবে তার ইউনিয়ন থেকে মিছিল, মিটিংয়ে অংশগ্রহণ করে আসছি। গত জাতীয় সংসদ নির্বাচনে আউশনারা ইউনিয়নে ধানের শীষের আনুপাতিক ভোটের হার তার প্রমাণ। দল তাকে সমর্থন দিলে, তিনি পিছিয়ে পড়া অবহেলিত ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষা স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নিঃস্বার্থভাবে উন্নয়ন করে যাবেন। কৃষি অঞ্চল হিসেবে যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট, বাজারঘাট, স্যানিটেশনসহ বিভিন্ন দিকে স্থানীয় এমপি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন ও উপজেলার নেতাদের মাধ্যমে ইউনিয়নের উন্নয়নকে ত্বরান্বিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইউনিয়নের নাম আউশনারা হলেও আউশনারা মোটের বাজার থেকে দীর্ঘ দিনেও চেয়ারম্যান হতে পারেনি। এবার তারা ঐক্যবদ্ধ হয়েছে তাদের আউশনারা মোটের বাজার থেকে চেয়ারম্যান নির্বাচিত করবেন। আজহারুল ইসলাম মোটের বাজারের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শিল্প ও বণিক সমিতির দুই নির্বাচিত বারের সভাপতি। মোটের বাজার ট্রাক ড্রাইভার্স শ্রমিক ইউনিয়নের চার বারের সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। অটো-সিএনজি সমিতির আহবায়ক ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে থেকে এলাকায় মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, আউশনারাবাসীর পাশে আছি ও থাকবো। জীবন যৌবনের উত্তাল সময়গুলো দলের পিছনে দিয়ে সাধারণ মানুষের সাথে গড়ে তুলেছেন শক্ত ভীত। জনগণের ভালোবাসাই তার চাওয়া পাওয়া। আলোকিত আধুনিক আউশনারা বির্নিমান করতে চায় তিনি।






