বুধবার, জুন ২৪, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

অবহেলায় ফেরত গেছে তহবিল ॥ উন্নয়ন বঞ্চিত দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুন ২৪, ২০২৬
A A
অবহেলায় ফেরত গেছে তহবিল ॥ উন্নয়ন বঞ্চিত দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

অবহেলায় ফেরত গেছে তহবিল ॥ উন্নয়ন বঞ্চিত দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

৬৫ Views

স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
জেলা স্বাস্থ্য প্রকৌশলী বিভাগের অবহেলায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দকৃত ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দকৃত তহবিল ফেরত গেছে। ফলে উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আওতাধীন বিভিন্ন বিভাগ। জরুরি সংস্কার ও মেরামত কাজ দীর্ঘদিন ধরে বাস্তবায়ন না হওয়ায় স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা ব্যাহত হচ্ছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এ বিষয়ে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিয়া আফরিন গত (২১ জুন) স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি), টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলীর কাছে একটি লিখিত পত্র পাঠিয়ে দ্রুত সংস্কার কাজ বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন।

Advertisement

পত্রে উল্লেখ করা হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর আওতাধীন স্বাস্থ্য স্থাপনাগুলোর বিভিন্ন জরুরি মেরামত কাজের জন্য বারবার চাহিদাপত্র পাঠানো হলেও যথাসময়ে কাজ করা হচ্ছে না। ফলে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সংস্কার কাজ না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন প্রশ্নেরও সম্মুখীন হতে হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
পত্রে আরও বলা হয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার অফিস কক্ষের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় গত বছরের (২ জুলাই) থেকে তিনি কনফারেন্স কক্ষে বসে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করছেন। প্রায় ১০-১১ মাস ধরে একাধিকবার তাগিদ দেওয়ার পরও অফিস কক্ষের সংস্কার কাজ শুরু হয়নি।

স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কাজের মধ্যে রয়েছে হাসপাতালের অভ্যন্তরীণ পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, পুরাতন ভবনের জলছাদ নির্মাণ, নতুন দুটি কক্ষ নির্মাণ, নিরাপত্তা প্রাচীর উঁচুকরণ ও মেরামত, অভ্যন্তরীণ সড়ক সংস্কার, রাস্তার ল্যাম্পপোস্ট প্রতিস্থাপন, বৈদ্যুতিক লাইন মেরামত, স্টোর রুমের ফ্লোর টাইলস ও রং করণ এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসিক কোয়ার্টার সংস্কার।
এছাড়া উপজেলার দেওজান ও দুল্যা উপস্বাস্থ্য কেন্দ্রের মেরামত এবং সীমানা প্রাচীর নির্মাণ কাজও জরুরি ভিত্তিতে সম্পন্ন করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।
সূত্রে আরও জানা যায়, দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য বিভাগের সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্যও জানতে চেয়েছেন। এ অবস্থায় স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এবং রোগীদের দুর্ভোগ কমাতে দ্রুত সংস্কার ও মেরামত কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Advertisement

এ বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলী (স্বাস্থ্য) সাইদুর রহমান বলেন, এ অর্থবছরের জন্য যে বরাদ্দটি এসেছিলো তা নির্ধারিত সময়ে না আসায় দরপত্র আহবান করা সম্ভব হয়নি। মাত্র ৭-৮ দিন আগে বরাদ্দটি আসে। এ স্বল্প সময়ের মধ্যে দরপত্র আহবান করে কাজ সম্পাদন করা সম্ভব নয়। যার কারণে তহবিল ফেরত দিতে হয়েছে। অবহেলা নয়, জুন ক্লোজিং জটিলতার কারণে বাধ্য হয়েই তহবিল ফেরত দিতে হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডাঃ ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু জানান, আগামী দিন আমাদের জেলা স্বাস্থ্য বিভাগের সভা হওয়ার কথা রয়েছে। ওই সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsঅবহেলায় ফেরত গেছে তহবিল ॥ উন্নয়ন বঞ্চিত দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেলা সিভিল সার্জনটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদদেলদুয়ার উপজেলাদেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সর্বশেষ সংবাদ

অবহেলায় ফেরত গেছে তহবিল ॥ উন্নয়ন বঞ্চিত দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

অবহেলায় ফেরত গেছে তহবিল ॥ উন্নয়ন বঞ্চিত দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জুন ২৪, ২০২৬
মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা

মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা

জুন ২৪, ২০২৬
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দেলদুয়ারে অবহিতকরণ সভা

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন দেলদুয়ারে অবহিতকরণ সভা

জুন ২৪, ২০২৬
কালিহাতীতে ব্র্যাকের পাওয়ার টিলার বিতরণ

কালিহাতীতে ব্র্যাকের পাওয়ার টিলার বিতরণ

জুন ২৪, ২০২৬
ঘাটাইলে পাকুটিয়া পাবলিক স্কুলের সাবেক অধ্যক্ষ জীবুন নিছা অশ্রুসিক্ত বিদায়

ঘাটাইলে পাকুটিয়া পাবলিক স্কুলের সাবেক অধ্যক্ষ জীবুন নিছা অশ্রুসিক্ত বিদায়

জুন ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In