
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে বি.আর.ডিবি চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। পরে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড এক আলোচনা সভার আয়োজন করে।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরফান উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
আরো বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী ও নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম, নাগরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর সভাপতি আহম্মদ আলী রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাবেক ভিপি ফরহাদ হোসেন ডেভিটসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিআরডিবির সদস্যগণ।
আলোচনা শেষে উপজেলা চত্বরে একটি চাড়া গাছ রোপন করেন সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।






