
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কার্যক্রম বিষয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম বিষয়ে সোমবার (২০ জুলাই) দুপুরে কাকুয়া ইউনিয়ন পরিষদের হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।
এ সময় কাকুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেন সাহা, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






