শনিবার, আগস্ট ১৫, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

রোগীর সুস্থতার সঙ্গে চাই পরিচ্ছন্ন পরিবেশ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালিহাতী পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

আগস্ট ১৫, ২০২৬
A A
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালিহাতী পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালিহাতী পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

৯৩ Views

স্টাফ রিপোর্টার, কালিহাতী ॥
রোগীর সুস্থতার জন্য চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করাও জরুরি। সেই লক্ষ্যেই ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কালিহাতী পৌরসভা। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পৌরসভার উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অংশ এবং পানি জমে থাকার সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করা হয়। একই সঙ্গে ময়লা-আবর্জনা অপসারণ করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Advertisement

পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক ফারজানা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন, পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর ও পৌরসভার কনজারভেন্সি ইন্সপেক্টর আজিজুল।

অভিযান চলাকালে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গু মোকাবিলায় শুধু প্রশাসন বা পৌরসভার উদ্যোগ যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা, কর্মস্থল ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও অপ্রয়োজনীয়ভাবে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিরুফা তাজনীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়ি, হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তারের সুযোগ অনেকটাই কমানো সম্ভব। স্বাস্থ্য কমপ্লেক্সের মতো জনসমাগমপূর্ণ স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ফলে রোগী ও স্বজনদের জন্য একটি স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়। এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য কালিহাতী পৌরসভা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রোগীদের সুস্থ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখা প্রয়োজন।

Advertisement

কালিহাতী পৌরসভার নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বিবেচনায় নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সসহ গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানগুলোতে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শুধু একদিনের অভিযান নয়, ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে। একই সঙ্গে মশার প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার করার পাশাপাশি সাধারণ মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতন করা হচ্ছে।
অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকালিহাতী উপজেলাকালিহাতী উপজেলা নির্বাহী অফিসারকালিহাতী পৌরসভাটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
ধনবাড়ীতে খালার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ধনবাড়ীতে খালার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলের দেওলায় আগুন লাগা চার পরিবারকে টুকুর পক্ষে আর্থিক সহায়তা প্রদান

টাঙ্গাইলের দেওলায় আগুন লাগা চার পরিবারকে টুকুর পক্ষে আর্থিক সহায়তা প্রদান

আগস্ট ১৫, ২০২৬
খালেদা জিয়ার জন্ম বার্ষিকীতে নাগরপুরে দোয়া মাহফিল

খালেদা জিয়ার জন্ম বার্ষিকীতে নাগরপুরে দোয়া মাহফিল

আগস্ট ১৫, ২০২৬
দেলদুয়ারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন পালিত

দেলদুয়ারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন পালিত

আগস্ট ১৫, ২০২৬
টাঙ্গাইলে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে যুবদলের মোটরসাইকেল শোডাউন

টাঙ্গাইলে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে যুবদলের মোটরসাইকেল শোডাউন

আগস্ট ১৫, ২০২৬
ধনবাড়ীতে খালার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ধনবাড়ীতে খালার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In