রবিবার, আগস্ট ১৬, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইল শহরে ভাঙা খুঁটি গাছে বেঁধে চলছে বিদ্যুৎ সরবরাহ ॥ দুর্ঘটনার শঙ্কা

আগস্ট ১৬, ২০২৬
A A
টাঙ্গাইল শহরে ভাঙা খুঁটি গাছে বেঁধে চলছে বিদ্যুৎ সরবরাহ ॥ দুর্ঘটনার শঙ্কা

টাঙ্গাইল শহরে ভাঙা খুঁটি গাছে বেঁধে চলছে বিদ্যুৎ সরবরাহ ॥ দুর্ঘটনার শঙ্কা

৫৪ Views

স্টাফ রিপোর্টার ॥
বৈদ্যুতিক খুঁটির মাঝ বরাবর ভেঙে গেছে। তাই খুঁটিটিকে দাঁড় করিয়ে রাখতে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আর এই খুঁটির মাধ্যমে হচ্ছে বিদ্যুৎ সরবরাহ। ঘটনাটি টাঙ্গাইল পৌরসভার কাগমারা ইসলামবাগ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল পৌরসভার বেড়াডোমা থেকে মির্জা মাঠ পর্যন্ত রাস্তা নির্মাণের সময় কাগমারা ইসলামবাগ এলাকায় আমিনুল ইসলামের বাড়ির সামনে মাটি ভরাটের কাজে ব্যবহৃত একটি ট্রাক বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এতে মাটি থেকে আনুমানিক আট ফুট ওপর থেকে খুঁটিটি ভেঙে যায়। পরে খুঁটির উপরের অংশ পাশের একটি মেহগনি গাছের ওপর হেলে পড়ে।

Advertisement

বাড়ির মালিক আমিনুল ইসলাম জানান, বিষয়টি রাস্তা নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। পরে বিদ্যুৎ অফিসে আবেদন করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে ভাঙা খুঁটির উপরের অংশ মেহগনি গাছের সঙ্গে বেঁধে রেখে যান। একই সঙ্গে নতুন খুঁটি স্থাপন করা হবে বলে জানানো হয়। তবে প্রায় দুই মাস পার হলেও নতুন খুঁটি স্থাপন করা হয়নি। স্থানীয় বাসিন্দা মিরাজুল বলেন, প্রতিদিন এই সড়ক দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে। পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীসহ সাধারণ মানুষও যাতায়াত করেন। হালকা বাতাসে কিংবা গাছের ডালপালা নড়াচড়া করলে খুঁটির বাঁধন ছিঁড়ে বিদ্যুতের তারসহ সেটি রাস্তায় পড়ে যেতে পারে। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু থাকায় তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত ব্যবস্থা না নিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হতাহত কিংবা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারে। তারা দ্রুত ভাঙা খুঁটি অপসারণ করে নতুন খুঁটি স্থাপন এবং নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর সহকারী প্রকৌশলী আহসান ইবনে আজিজ বলেন, ভাঙা খুঁটির বিষয়ে কয়েকজন এসে অভিযোগ করেছেন। টাঙ্গাইল পৌরসভা থেকে রাস্তা নির্মাণের সময় নির্মাণকাজে ব্যবহৃত ট্রাকের ধাক্কায় খুঁটিটি ভেঙে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলেন, গত (২ ফেব্রুয়ারি) টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের স্বাক্ষরিত একটি চিঠিতে রাস্তা প্রশস্তকরণের কারণে বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের প্রয়োজনীয়তার কথা জানানো হয়েছিল। এজন্য গত (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বেড়াডোমা খালপার রোডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার জন্যও চিঠি দেওয়া হয়। পরবর্তীতে রাস্তা নির্মাণকাজে ব্যবহৃত ট্রাকের ধাক্কায় খুঁটিটি ভেঙে যাওয়ার অভিযোগ পাওয়া গেলেও পৌরসভা কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে এ বিষয়ে কোনো যোগাযোগ করা হয়নি।
টাঙ্গাইল বিদ্যুৎতের প্রকৌশলী আহসান ইবনে আজিজ আরও বলেন, বিদ্যুৎ আইনের ৩৯ ধারা অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্র, উপকেন্দ্র, বিদ্যুৎ লাইন বা খুঁটি ভেঙে ফেললে অভিযুক্ত ব্যক্তির সাত থেকে ১০ বছরের কারাদণ্ড অথবা ১০ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। পৌরসভা কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠান যোগাযোগ করে সহযোগিতা করলে দ্রুত সময়ের মধ্যে খুঁটি পরিবর্তন করা সম্ভব হবে।

Advertisement

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাজাহান আলী বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিউবোর টাঙ্গাইলের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, খুঁটি ভাঙার বিষয়টি জানানো হলে তখন তাদের দুই মাস পর কাজ করা যাবে বলে জানানো হয়েছিল। বর্তমানে ছবিসহ আবেদন করা হলে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল পৌরসভাটাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডটাঙ্গাইল শহরে ভাঙা খুঁটি গাছে বেঁধে চলছে বিদ্যুৎ সরবরাহ ॥ দুর্ঘটনার শঙ্কাটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
ঘাটাইলে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ॥ সফল মৎস্যচাষিদের সম্মাননা

ঘাটাইলে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ॥ সফল মৎস্যচাষিদের সম্মাননা

সর্বশেষ সংবাদ

ঘাটাইলে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ॥ সফল মৎস্যচাষিদের সম্মাননা

ঘাটাইলে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ॥ সফল মৎস্যচাষিদের সম্মাননা

আগস্ট ১৬, ২০২৬
টাঙ্গাইল শহরে ভাঙা খুঁটি গাছে বেঁধে চলছে বিদ্যুৎ সরবরাহ ॥ দুর্ঘটনার শঙ্কা

টাঙ্গাইল শহরে ভাঙা খুঁটি গাছে বেঁধে চলছে বিদ্যুৎ সরবরাহ ॥ দুর্ঘটনার শঙ্কা

আগস্ট ১৬, ২০২৬
টাঙ্গাইলে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের তাঁতের শাড়ি উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইলে অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলারদের তাঁতের শাড়ি উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

আগস্ট ১৬, ২০২৬
কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

কালিহাতীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

আগস্ট ১৬, ২০২৬
গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

আগস্ট ১৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In