মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

ভেজাল ও নিম্নমানের বীজ ব্যবসায়ীদের খপ্পরে সর্বশান্ত হচ্ছেন মধুপুরের পেঁপেচাষিরা

আগস্ট ২৫, ২০২৬
A A
ভেজাল ও নিম্নমানের বীজ ব্যবসায়ীদের খপ্পরে সর্বশান্ত হচ্ছেন মধুপুরের পেঁপেচাষিরা

ভেজাল ও নিম্নমানের বীজ ব্যবসায়ীদের খপ্পরে সর্বশান্ত হচ্ছেন মধুপুরের পেঁপেচাষিরা

৫৩ Views

স্টাফ রিপোর্টার ॥
ভেজাল ও নিম্নমানের বীজ ব্যবসায়ীদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার পেঁপেচাষিরা। প্রতারক বীজ ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় অভিযোগ তুলছেন ক্ষতিগ্রস্তরা। মধুপুর গড়ের উর্বর লাল মাটিতে বছরে তিন থেকে চারটি ফসল হয়। বিশেষ করে আনারসের সঙ্গে খামারিরা হাইব্রিড পেঁপের বাণিজ্যিক আবাদ করেন।
মধুপুর উপজেলা কৃষি অফিস জানায়, এবার ১ হাজার ১০০ হেক্টর জমিতে পেঁপের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সোয়া লাখ টন। সিংহ ভাগ পেঁপে কাঁচা সবজি হিসেবে ঢাকাসহ দেশের নানাস্থানে পাইকারি চালান যায়। কৃষকদের অভিযোগ, টানা দুই বছর ধরে বহুজাতিক কোম্পানির ভেজাল ও নিম্নমানের বীজে পেঁপে আবাদ করে প্রতারণার শিকার হচ্ছেন। বিগত ২০২৫ সালে বগুড়া থেকে কেনা টপলেডি হাইব্রিড বীজে নার্সারি বা বীজতলা তৈরি করে সর্বস্বান্ত হয়েছেন। সেসব বীজ সিংহভাগই গজায়নি। কিছু গজালেও রোপিত চারায় ফল ধরেনি।

Advertisement

চলতি বছরেও অনেকে ভেজাল ও নিম্নমানের বীজ ব্যবসায়ীদের খপ্পরে পড়েছেন। মধুপুরে পেঁপেচাষি হারুন অর রশীদ পাঁচ একরে পেঁপের আবাদ করেন। তিনিসহ ২২ জন বাণিজ্যিক পেঁপেচাষি মধুপুর উপজেলা প্রশাসনের নিকট লিখিত দরখাস্তে অভিযোগ করেন, জলছত্র গ্রামের নার্সারি মালিক শাহজাহান আলীর নিকট থেকে গত ফেব্রুয়ারি মাসে প্রায় ৭১ হাজার টপলেডি চারা কিনে জমিতে লাগিয়ে প্রতারণার শিকার হয়েছেন। টানা ছয় মাস জমিতে সেচ, সার, বালাইনাশক প্রয়োগ এবং শ্রমিক খাটানোর পর দেখা যায়, গাছে ফুল ধরেছে। কিন্তু ফল আসছে না।

গাছ প্রতি তাদের কমপক্ষে ৮০০ টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে শুধুমাত্র ২২ জন বড় খামারির আর্থিক ক্ষতি ৪ কোটি ৫২ লাখ টাকা। তারা এর তদন্ত এবং প্রতারক বীজ ও চারা ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার সরেজমিন তদন্ত করে ঘটনার সত্যতা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য মধুপুর উপজেলা কৃষি অফিসকে নির্দেশ দেন। উপজেলা কৃষি অফিস সরেজমিন তদন্ত শেষে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর তদন্ত রিপোর্ট দাখিল করেন। তদন্ত রিপোর্টে চাষি হারুন-অর-রশীদের দায়ের করা অভিযোগের সত্যতা মিলেছে বলে জানানো হয়। তদন্ত কমিটির সদস্য এবং বেড়িবাইদ ব্লকের উপ সহকারী কৃষি অফিসার জুবায়ের হোসেন জানান, টপ লেডি মানে টপ প্রতারণা। চাষিরা এ বীজ এবং চারা কিনে টানা দুই বছর ধরে প্রতারণার শিকার হয়ে আসছেন।

Advertisement

ভেজাল বীজ ও চারা বিক্রেতা শাহাজাহান আলী জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি চিকিৎসাধীন রয়েছেন। বিক্রিত বীজ চারা ভেজাল না নির্ভেজাল, তা তিনি নিশ্চিত করতে পারছেন না।
মধুপুর উপজেলা কৃষি অফিসার মমতাজ মুন্নী অভিযোগের সত্যতা স্বীকার করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি জানান, বিগত ২০২৫ সালে পেঁপে বীজ না গজানোর অভিযোগের ঘটনায় উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে দোষী ব্যক্তিকে জরিমানা করেন। চলতি ২০২৬ সালের ঘটনাটি ভেজাল পণ্য হিসেবে গণ্য হওয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের বিচার্য বিষয়। তাই এটি উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের আওতায় পড়ে না। এ অবস্থায় ক্ষতিগ্রস্ত চাষিদেরকে আদালতে মামলা দিতে পরামর্শ দেয়া হয়েছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদভেজাল ও নিম্নমানের বীজ ব্যবসায়ীদের খপ্পরে সর্বশান্ত হচ্ছেন মধুপুরের পেঁপেচাষিরামধুপুর উপজেলামধুপুর উপজেলা কৃষি অফিসারমধুপুর উপজেলা নির্বাহী অফিসার
Next Post
সখীপুরে ডায়রিয়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নোমানের মৃত্যু

সখীপুরে ডায়রিয়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নোমানের মৃত্যু

সর্বশেষ সংবাদ

দেলদুয়ারে ভোক্তা অধিকারের অভিযানে ক্লিনিক সিলগালা ॥ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

দেলদুয়ারে ভোক্তা অধিকারের অভিযানে ক্লিনিক সিলগালা ॥ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আগস্ট ২৫, ২০২৬
ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে জরিমানা

ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে জরিমানা

আগস্ট ২৫, ২০২৬
সখীপুরে ডায়রিয়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নোমানের মৃত্যু

সখীপুরে ডায়রিয়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নোমানের মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬
ভেজাল ও নিম্নমানের বীজ ব্যবসায়ীদের খপ্পরে সর্বশান্ত হচ্ছেন মধুপুরের পেঁপেচাষিরা

ভেজাল ও নিম্নমানের বীজ ব্যবসায়ীদের খপ্পরে সর্বশান্ত হচ্ছেন মধুপুরের পেঁপেচাষিরা

আগস্ট ২৫, ২০২৬
সখীপুরে টানা ৩০ বছর শিক্ষকতা শেষে রাজকীয় আয়োজনে বাড়ি ফিরলেন শিক্ষক

সখীপুরে টানা ৩০ বছর শিক্ষকতা শেষে রাজকীয় আয়োজনে বাড়ি ফিরলেন শিক্ষক

আগস্ট ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In