শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইলের বাজারে ভোজ্যতেল, চিনি, ময়দা ও ডিমসহ কয়েকটি পণ্যের চাপে ক্রেতারা

আগস্ট ২৮, ২০২৬
A A
টাঙ্গাইলের বাজারে ভোজ্যতেল, চিনি, ময়দা ও ডিমসহ কয়েকটি পণ্যের চাপে ক্রেতারা

টাঙ্গাইলের বাজারে ভোজ্যতেল, চিনি, ময়দা ও ডিমসহ কয়েকটি পণ্যের চাপে ক্রেতারা

৫৯ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের বাজারগুলোতে সবজির দামে কিছুটা স্বস্তি ফিরলেও মুদি পণ্যের বাজারে দেখা দিয়েছে নতুন অস্থিরতা। ভোজ্যতেল, চিনি, ময়দা ও ডিমসহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় চাপে পড়েছেন ক্রেতারা। শুধু দাম বাড়াই নয়, বাজারে বোতলজাত তেল ও চিনির সরবরাহও কমে গেছে। ফলে প্রয়োজনীয় পণ্য কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটতে হচ্ছে অনেককে। শুক্রবার (২৮ আগস্ট) সকালে টাঙ্গাইল শহরের পার্ক বাজার, ছয়আনি বাজার, সিটি বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ১৫ থেকে ২০ দিন আগে প্রতি কেজি প্যাকেটজাত ময়দা ৭০ টাকায় বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ৮০ টাকায়। একইভাবে দুই কেজির প্যাকেটের দাম ১৪০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৬০ টাকায়। চিনির বাজারেও বাড়তি চাপ দেখা গেছে। খুচরা পর্যায়ে প্রতি কেজি চিনি ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগের তুলনায় প্রায় ১০ টাকা বেশি।প্যাকেটজাত চিনির সর্বোচ্চ খুচরা মূল্যও ১১০ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা করা হয়েছে।

Advertisement

বাজারের এক বিক্রেতা রমজান আলী জানান, কয়েক দিনের ব্যবধানে ৫০ কেজির এক বস্তা চিনির দাম ডিলার পর্যায়ে ৯০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। দাম বাড়লেও বাজারে চিনির সরবরাহ পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অনেক দোকানেই চিনি পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও কয়েকটি দোকান ঘুরে তারপর প্যাকেটজাত চিনি কিনতে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতাদের দাবি, মিলগেট ও পাইকারি পর্যায়ে দাম বাড়ার পাশাপাশি আগের তুলনায় সরবরাহও কমেছে।

ভোজ্যতেলের বাজারেও একই ধরনের সংকটের কথা জানিয়েছেন খুচরা বিক্রেতারা। খোলা সয়াবিন তেলের দাম ইতোমধ্যে বেড়ে প্রতি লিটার ১৮৫ থেকে ১৯০ টাকা হয়েছে। খোলা পাম তেল বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়। অন্যদিকে সরকার নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ২০০ টাকা। তবে বোতলজাত তেলের দাম এখনো না বাড়লেও সরবরাহ কমে গেছে বলে অভিযোগ রয়েছে। ব্যবসায়ীদের ধারণা, দাম বাড়ানোর প্রস্তুতির অংশ হিসেবেই কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে থাকতে পারে।
তবে সবজির বাজারে কিছুটা স্বস্তির চিত্র দেখা গেছে। কয়েক সপ্তাহ আগে সরবরাহ সংকটে বেশ কিছু সবজির দাম কেজিপ্রতি ১০০ টাকা ছাড়িয়ে গেলেও এখন সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজি ৫০ থেকে ৬০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। পটোল, পেঁপে ও ঢ্যাঁড়সের দাম তুলনামূলক কম। কাঁচা মরিচের বাজারও অনেকটা স্বাভাবিক হয়েছে। খুচরা বাজারে প্রতি কেজি ৮০ থেকে ১২০ টাকা এবং কারওয়ান বাজারে পাইকারি পর্যায়ে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ী খন্দকার আজিজুল জানান, ভারত থেকে কাঁচা মরিচ আমদানির সুযোগ দেওয়ায় সরবরাহ বেড়েছে, যার কারণে দাম কমেছে।

Advertisement

এদিকে পেঁয়াজ ও আলুর বাজারে বড় কোনো পরিবর্তন নেই। মানভেদে পেঁয়াজ প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন এলাকায় ভ্যানে পাঁচ কেজি আলু ১০০ টাকায় বিক্রি করতেও দেখা গেছে। তবে ডিমের দাম এখনো চড়া। প্রতি ডজন ডিম ১৫০ টাকা, চারটি ৫০ টাকা এবং কিছু পাড়া-মহল্লার দোকানে ডজন ১৬০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা এবং সোনালি মুরগি ৩০০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের বাজারটাঙ্গাইলের বাজারে ভোজ্যতেল চিনি ময়দা ও ডিমসহ কয়েকটি পণ্যের চাপে ক্রেতারাটাঙ্গাইলের সংবাদ

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলের বাজারে ভোজ্যতেল, চিনি, ময়দা ও ডিমসহ কয়েকটি পণ্যের চাপে ক্রেতারা

টাঙ্গাইলের বাজারে ভোজ্যতেল, চিনি, ময়দা ও ডিমসহ কয়েকটি পণ্যের চাপে ক্রেতারা

আগস্ট ২৮, ২০২৬
সখীপুর বেড়বাড়ীতে ট্রাকচাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

সখীপুর বেড়বাড়ীতে ট্রাক চাপায় মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬
আগামী ইউপি নির্বাচনে নাগরপুরের সলিমাবাদে চেয়ারম্যান প্রার্থী মিন্টুর সভা

আগামী ইউপি নির্বাচনে নাগরপুরের সলিমাবাদে চেয়ারম্যান প্রার্থী মিন্টুর সভা

আগস্ট ২৭, ২০২৬
গোপালপুরে জাসাসের সাহিত্য-সংস্কৃতি ও মেধা বিকাশ কর্মসূচির উদ্বোধন

গোপালপুরে জাসাসের সাহিত্য-সংস্কৃতি ও মেধা বিকাশ কর্মসূচির উদ্বোধন

আগস্ট ২৭, ২০২৬
বাসাইলে কারখানায় ডাকাতিতে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার

বাসাইলে কারখানায় ডাকাতিতে আন্তঃজেলা ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার

আগস্ট ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In