মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home অপরাধ

মধুপুরের জলছত্র সড়কের পাশ থেকে ঝুলন্ত ব্যক্তির লাশ উদ্ধার

সেপ্টেম্বর ৭, ২০২৬
A A
মধুপুরের জলছত্র সড়কের পাশ থেকে ঝুলন্ত ব্যক্তির লাশ উদ্ধার

মধুপুরের জলছত্র সড়কের পাশ থেকে ঝুলন্ত ব্যক্তির লাশ উদ্ধার

১৬২ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাশে টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র এলাকায় গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রতন সিংহ (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বাসা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে তার লাশ উদ্ধারের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে অরণখোলা ইউনিয়নের জলছত্র বাজার এলাকায় মধুপুর-ময়মনসিংহ সড়কের পূর্ব পাশে একটি সজনে গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রতন সিংহের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রতন সিংহ মধুপুর পৌর শহরের আঙ্গিনাপাড়া এলাকার মৃত জগদীশ চন্দ্র সিংহের ছেলে। তিনি পৌর শহরের দৈনিক বাজারে একটি বরফ কল পরিচালনার পাশাপাশি পাথর সরবরাহের ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

Advertisement

পরিবার সূত্রে জানা যায়, রোববার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে রতন সিংহ বরফ কল থেকে বের হন। এ সময় তার ছেলে উৎস সিংহ তাকে কারখানা থেকে বাসায় যেতে বলেন। রতন বাসার উদ্দেশে বের হয়েও বাসায় ফিরেননি বলে জানান তার মেয়ে উপমা সিংহ। তিনি বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তার মোবাইল ফোনেও কল করে তাকে পাওয়া যাচ্ছিল না। পরে রাত ১২টার দিকে তার মোবাইল ফোন থেকে পরিবারের কাছে কল করে মৃত্যুর খবর জানানো হয়।

রতনের মেয়ে উপমা সিংহ আরও জানান, বেশ কিছুদিন ধরে টাকা-পয়সার লেনদেন নিয়ে পরিবারের বড়দের সঙ্গে তার বাবার বিরোধ চলছিল। তবে বাসা থেকে প্রায় সাত কিলোমিটার দূরে গিয়ে কীভাবে তিনি সেখানে পৌঁছালেন, তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। রতনের ছোট ভাই যতন সিংহ বলেন, এতো রাতে তিনি সেখানে কেন গেলেন, সেটি বুঝতে পারছি না। কেউ তাকে ডেকে নিয়ে গিয়েছিল কিনা, সেটিও আমরা বুঝতে পারছি না।
রতনের বড় ভাই ও ময়মনসিংহ শহরের ঠিকাদার উত্তম কুমার সিংহ বলেন, ঘটনার খবর পেয়ে তিনি ময়মনসিংহ থেকে ছুটে এসেছেন। বিষয়টি তিনি কিছুতেই বুঝতে পারছেন না। তবে তাদের যৌথ ব্যবসার হিসাব-নিকাশের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই বলে তিনি জানান।

Advertisement

এ বিষয়ে মধুপুর অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) বেলাল জানান, নিহতের মুখ থেকে মদের গন্ধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের জন্য সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsঅরণখোলা ইউনিয়নঅরণখোলা পুলিশ ফাঁড়িটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদমধুপুর উপজেলামধুপুর থানার অফিসার্স ইনচার্জমধুপুরের জলছত্র সড়কের পাশ থেকে ঝুলন্ত ব্যক্তির লাশ উদ্ধার
Next Post
দেলদুয়ারে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

দেলদুয়ারে পুকুর থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

সর্বশেষ সংবাদ

ঘাটাইলে শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিতদের বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

ঘাটাইলে শিক্ষার্থী ও সুবিধাবঞ্চিতদের বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

সেপ্টেম্বর ৮, ২০২৬
ঘাটাইলে সরকারি ওষুধ বেসরকারি হাসপাতালে মিলেছে

ঘাটাইলে সরকারি ওষুধ বেসরকারি হাসপাতালে মিলেছে

সেপ্টেম্বর ৮, ২০২৬
বিলুপ্তির পথে মধুপুর গড়ের ঐতিহ্যবাহী 'চাম্বল' ফল ॥ সংরক্ষণের দাবি

বিলুপ্তির পথে মধুপুর গড়ের ঐতিহ্যবাহী ‘চাম্বল’ ফল ॥ সংরক্ষণের দাবি

সেপ্টেম্বর ৮, ২০২৬
বিয়ের দুই মাস পর সখীপুরে নববধূর রহস্যজনক মৃত্যু

বিয়ের দুই মাস পর সখীপুরে নববধূর রহস্যজনক মৃত্যু

সেপ্টেম্বর ৭, ২০২৬
ঘাটাইলে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক কমিটির পরিচিত সভা

ঘাটাইলে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক কমিটির পরিচিত সভা

সেপ্টেম্বর ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In