
স্টাফ রিপোর্টার, নাগরপুর ॥
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কেন্দ্রীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা কেন্দ্রীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।
নাগরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম, কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সালাম, মহিলা কলেজের পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা বেগম মুকুল।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, ফরহাদ হোসেন ডেভিড, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, শ্রমিকদলের সভাপতি আরিফুল ইসলাম নবা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সদস্য সচিব শহিদুল ইসলাম মনির, লিয়াকত খান, মীর শরিফুল ইসলাম খোকন, মতিয়ার রহমান, মুর্শিদ কুলি খান এবং মুহাম্মদ আরিফুজ্জামান সোহেল প্রমূখ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যরা উপস্থিত ছিলেন।





