
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় সাম্প্রতিক দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেলদুয়ার উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা সদরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে দেলদুয়ার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, সহ-সভাপতি আরিফ হোসেন খান, উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু, সদস্য সচিব বাবলু চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ তালুকদার প্রমূখ।
সমাবেশে বক্তারা সকলস্তরের নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহবান জানায়। সেই সঙ্গে নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোর হস্তে প্রতিরোধ করার অঙ্গিকার ব্যক্ত করেন।





