শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

টাঙ্গাইল-৫ সদরে নির্বাচনী দলীয় এজেন্টদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

সবার সম্মিলিত প্রচেষ্টায় দলকে ঠিক রাখতে হবে- প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ১৩, ২০২৬
A A
সবার সম্মিলিত প্রচেষ্টায় দলকে ঠিক রাখতে হবে- প্রতিমন্ত্রী টুকু

সবার সম্মিলিত প্রচেষ্টায় দলকে ঠিক রাখতে হবে- প্রতিমন্ত্রী টুকু

৩২ Views

মমিনুল হক ॥
সংসদ নির্বাচনে জয়-পরাজয়ের হিসাব শেষ হওয়ার পর অনেক সময় পোলিং এজেন্টদের আর খোঁজ রাখেন না রাজনৈতিক নেতারা। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। নির্বাচনে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছেন তিনি। শুধু মতবিনিময়েই সীমাবদ্ধ থাকেননি। প্রায় দুই হাজার মানুষের জন্য মধ্যাহ্নভোজেরও আয়োজন করেন। গরু জবাই করে পোলাও-মাংস রান্না করা হয়। কয়েক দফায় চলে খাবার পরিবেশন। শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় টাঙ্গাইল পৌর উদ্যানে সদর উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন কেন্দ্রে ধানের শীষের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টরা অংশ নেন। সভা শেষে তাঁদের সঙ্গে নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রতিমন্ত্রী।

Advertisement

মতবিনিময় সভায় পোলিং এজেন্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমার নির্বাচনে ভোটের দিন যাঁদের ওপর সব দায়িত্ব দিয়ে নির্ভর করেছি, বিশ্বাস করেছি, তাঁরা হচ্ছেন আপনারা। আপনারা সর্বোচ্চ বিশ্বস্ততার সঙ্গে সকাল থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি চিন্তা করেছি, যাঁরা ভোটের দিন আমার জন্য দায়িত্ব পালন করেছেন, তাঁদের সঙ্গে দেখা হবে না, সাক্ষাৎ হবে না, মতবিনিময় হবে না- এটা হতে পারে না। সেজন্য উদ্যোগ নিয়ে এ আয়োজন করেছি।
পোলিং এজেন্টদের ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, আপনারা যেভাবে আমার জন্য কাজ করেছেন, মানুষের কাছে ভোট চেয়েছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষ আপনাদের কথা বিশ্বাস করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের সেই প্রত্যাশা আমি পূরণ করব, ইনশাআল্লাহ। আপনাদের ফোন নম্বর আমি ইতিমধ্যে লিপিবদ্ধ করেছি। আপনাদের সঙ্গে সরাসরি যোগাযোগ হবে, কথা বলব। আপনারাই হচ্ছেন বিএনপির মূল প্রাণ।

দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দলকে ঠিক রাখতে হবে। দলের মাধ্যমে আমরা স্বাধীনতা ও গণতন্ত্র অক্ষুন্ন রাখব, ইনশাআল্লাহ। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব। টাঙ্গাইলে সর্বোচ্চ উন্নয়ন করার চেষ্টা করব, যাতে আগামী পাঁচ বছরে উন্নয়নের দিক থেকে টাঙ্গাইল দেশের মধ্যে এক নম্বরে থাকে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
এর আগে টাঙ্গাইল-৫ আসনের বিভিন্ন কেন্দ্রের পোলিং এজেন্টরা একে একে নিজেদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ তুলে ধরেন। তাঁদের বক্তব্য শোনেন প্রতিমন্ত্রী। পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবকরা। নির্বাচনে যাঁরা মাঠপর্যায়ে তাঁর বিজয়ের জন্য কাজ করেছেন, তাঁদের সম্মান জানাতে এই আয়োজনকে দলীয় নেতাকর্মীরা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তাঁদের মতে, নির্বাচনের পরও পোলিং এজেন্টদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং তাঁদের মতামত শোনার এ উদ্যোগ তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নের একটি দৃষ্টান্ত।

Advertisement

সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজ উদ্দিন বিপ্লব। এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেলা বিএনপিটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদসবার সম্মিলিত প্রচেষ্টায় দলকে ঠিক রাখতে হবে- প্রতিমন্ত্রী টুকু

সর্বশেষ সংবাদ

সবার সম্মিলিত প্রচেষ্টায় দলকে ঠিক রাখতে হবে- প্রতিমন্ত্রী টুকু

সবার সম্মিলিত প্রচেষ্টায় দলকে ঠিক রাখতে হবে- প্রতিমন্ত্রী টুকু

নভেম্বর ১৩, ২০২৬
টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে নতুন চ্যাম্পিয়ন সাবালিয়া ক্রীড়া একাদশ

টাঙ্গাইল প্রথম বিভাগ ফুটবল লীগে নতুন চ্যাম্পিয়ন সাবালিয়া ক্রীড়া একাদশ

নভেম্বর ১৩, ২০২৬
নাগরপুরে ভাদ্রা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাগরপুরে ভাদ্রা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নভেম্বর ১৩, ২০২৬
দেলদুয়ারে উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেলদুয়ারে উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নভেম্বর ১৩, ২০২৬
ঘাটাইলে এ.কে. সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঘাটাইলে এ.কে. সিকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নভেম্বর ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In