
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলে বারাকা সামাজিক সংগঠনের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে । বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌর শহরের কলেজ পাড়া মির্জা বাড়িতে অবস্থিত নিজস্ব কার্যালয় থেকে অর্থ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা সমাজসেবা অফিসের উপ পরিচালক শহীদুল্লাহ, বারাকা সামাজিক উদ্যোগের সভাপতি ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর শামস উদ্দিন সায়েম।
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আব্দুল্লাহ্ আল মামুন, বারাকা সামাজিক উদ্যোগের কোষাধক্ষ্য হারুন অর রশিদসহ জেলা সমাজসেবা ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তাবৃন্দ।
এতে ১০ জন প্রতিবন্ধীকে ৩ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়েছে।





