শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

মির্জাপুরে অগ্নিসাক্ষী রেখে বট-পাকুড় গাছের বিয়ে ॥ উৎসবে মাতল গ্রামবাসী

নভেম্বর ২৭, ২০২৬
A A
মির্জাপুরে অগ্নিসাক্ষী রেখে বট-পাকুড় গাছের বিয়ে ॥ উৎসবে মাতল গ্রামবাসী

মির্জাপুরে অগ্নিসাক্ষী রেখে বট-পাকুড় গাছের বিয়ে ॥ উৎসবে মাতল গ্রামবাসী

৩৪ Views

স্টাফ রিপোর্টার, মির্জাপুর ॥
বর পাকুড় গাছ, কনে বটগাছ। মানুষের বিয়ের মতোই বরযাত্রী, শুভদৃষ্টি, সাত পাক, অগ্নিসাক্ষী, মন্ত্রপাঠ ও ভোজের আয়োজন। ব্যতিক্রমী এ বিয়েকে ঘিরে দুই দিন ধরে উৎসবে মেতেছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের রুহিৎপুর গ্রামের মানুষ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে শুরু হয়ে শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে শেষ হয় বিয়ের আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মীয় রীতি মেনে পুরোহিতের মন্ত্রপাঠ ও অগ্নিসাক্ষীর মধ্য দিয়ে বট-পাকুড় গাছের বিয়ে সম্পন্ন হয়। এতে অংশ নেন শত শত গ্রামবাসী।

Advertisement

স্থানীয়রা জানান, গ্রামে পাশাপাশি থাকা প্রায় ২০০ বছরের পুরোনো একটি বট ও পাকুড় গাছ বিগত ২০২৩ সালের অক্টোবর মাসে ঝড়ে ভেঙে পড়ে। গাছ দুটির স্মৃতি ধরে রাখতে স্থানীয়রা পাশে নতুন করে একটি বট ও একটি পাকুড় গাছের চারা রোপণ করেন। তিন বছরের পরিচর্যায় গাছ দুটি বড় হলে গ্রামের প্রবীণ ব্যক্তিরা তাদের বিয়ের আয়োজনের সিদ্ধান্ত নেন। পাকুড় গাছটির নাম রাখা হয় ‘তীর্থ শিকদার’। গ্রামের বাসিন্দা চিত্ত রঞ্জন শিকদারের ছেলে হিসেবে গাছটির নামকরণ করা হয়। অন্যদিকে বীর মুক্তিযোদ্ধা পবিত্র কুমার সরকারের মেয়ে হিসেবে বটগাছটির নাম রাখা হয় ‘শুক্লা সরকার’।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে পুরোহিত মনতোষ গোস্বামী মন্ত্রপাঠের মাধ্যমে বিয়ের প্রথম পর্ব শুরু করেন। এ সময় শুভদৃষ্টি ও সাত পাকের আনুষ্ঠানিকতা হয়। প্রতীকী বরযাত্রী কনের বাড়িতে পৌঁছালে ছোট ছেলেমেয়েরা ফিতা দিয়ে পথ আটকে দেয়। পরে ৫০০ টাকা দিয়ে ফিতা কেটে বরযাত্রীরা প্রবেশ করেন। শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় বর-কনের আত্মীয়স্বজন ও গ্রামবাসীর অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। দুপুর ২টার দিকে পুরোহিত অগ্নিসাক্ষী রেখে মন্ত্রপাঠ করেন। এ সময় ১০ থেকে ১৫ জন নারী প্রতীকী বর-কনেকে কোলে নিয়ে সাত পাক ঘোরান। শতাধিক নারী উলুধ্বনি দিয়ে অনুষ্ঠানস্থল মুখরিত করেন। পরে কয়েকশ মানুষের অংশগ্রহণে মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দ্র মোহন শিকদার (৭৫) বলেন, পুরোনো গাছ দুটি তাঁর জন্মের আগে থেকেই ছিল। তাঁর ধারণা, গাছ দুটির বয়স ২০০ বছরের বেশি। এগুলো এলাকার পরিচয়ের অংশ ছিল। স্মৃতি ধরে রাখতেই নতুন গাছ দুটি লাগিয়ে বিয়ের আয়োজন করা হয়েছে। কনের ভাই শিশির সরকার বলেন, পুরোনো গাছের স্মৃতি ধরে রাখার পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন।

Advertisement

বরের বাবা চিত্ত রঞ্জন শিকদার বলেন, একটি গাছকে ছেলে হিসেবে পেয়ে তাঁর ছেলের অভাব কিছুটা হলেও পূরণ হয়েছে। অন্যদিকে কনের বাবা পবিত্র কুমার সরকার বলেন, বিগত ১৯৯৬ সালে তাঁর ছয় বছর বয়সী মেয়ে শুক্লা সরকার সুমি মারা যায়। মেয়ের স্মৃতি ধরে রাখতেই বটগাছটিকে মেয়ের পরিচয়ে বিয়ে দিয়েছেন। এ বিয়ের মধ্য দিয়ে দুই পরিবারের মধ্যে আত্মীয়তার বন্ধনও তৈরি হয়েছে। পুরোহিত মনতোষ গোস্বামী বলেন, ভারতে এ ধরনের বিয়ের আয়োজন তিনি আগে দেখেছেন। সেখানকার কিছু নিয়মকানুন অনুসরণ করেই এ বিয়ের মন্ত্রপাঠ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদভাতগ্রাম ইউনিয়নমির্জাপুর উপজেলামির্জাপুরে অগ্নিসাক্ষী রেখে বট-পাকুড় গাছের বিয়ে ॥ উৎসবে মাতল গ্রামবাসী

সর্বশেষ সংবাদ

মির্জাপুরে অগ্নিসাক্ষী রেখে বট-পাকুড় গাছের বিয়ে ॥ উৎসবে মাতল গ্রামবাসী

মির্জাপুরে অগ্নিসাক্ষী রেখে বট-পাকুড় গাছের বিয়ে ॥ উৎসবে মাতল গ্রামবাসী

নভেম্বর ২৭, ২০২৬
সখীপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত ॥ আহত ১ জন

সখীপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত ॥ আহত ১ জন

নভেম্বর ২৭, ২০২৬
করটিয়ার ধুলটিয়ায় হাডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত

করটিয়ার ধুলটিয়ায় হাডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত

নভেম্বর ২৭, ২০২৬
টাঙ্গাইলের গালার ৪নং ওয়ার্ডে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের গালার ৪নং ওয়ার্ডে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

নভেম্বর ২৭, ২০২৬
মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে পুণর্মিলনী অনুষ্ঠিত

মাভাবিপ্রবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ বছর পূর্তিতে পুণর্মিলনী অনুষ্ঠিত

নভেম্বর ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In