
স্টাফ রিপোর্টার ॥
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহর সমর্থনে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে বড় বাশালিয়া হাটখোলা থেকে একটি মোটরসাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুইজবাড়ি বাজরে পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে প্রার্থীর সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, মগড়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে আমি কাজ করতে চাই। এজন্য ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি খোদা বকশ, সাধারণ সম্পাদক রাসেল রানা, ইউনিয়ন ছাত্রদল সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ মিঠু।
মগড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সভাপতি আব্দুল জব্বার, মগড়া ইউনিয়নের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আজহারুল ইসলামসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।





