বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home অপরাধ

ধনবাড়ীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ

এপ্রিল ৪, ২০২৪
A A
গোপালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

গোপালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

২৯০ Views

ধনবাড়ী প্রতিনিধি ॥
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছে। এ সময় দোকানপাট ও মোটরসাইকেল ভাংচুরের ঘটনাও ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে উন্নত চিকিসার জন্য ময়মনসিংহ হাসপাতালে ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় ধনবাড়ী থানায় দুই পক্ষই অভিযোগ দায়ের করেছে।
বুধবার (৩ এপ্রিল) রাতে উপজেলার নরিল্যা বাজারের ভাবির মোড়ে এই ঘটনা ঘটে। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যানর হারুনার রশীদ হীরা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ গ্রুপের মধে সংঘর্ষটি হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নরিল্যা বাজার (ভাবীর মোড়ে) গণসংযোগ করতে আসে ওই দুই গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় দুই গ্রুপেরই মোশারফ নামে দুই কর্মীর সাথে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। রাতেই সবুজ তালুকদারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়। এর জেরে বুধবার (৩ এপ্রিল) রাতে নরিল্যা বাজারে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে হীরা গ্রুপের ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক উজ্জল, ছানোয়ার হোসেন সানা ও মজিদ ঠাকুর এবং সবুজ তালুকদার গ্রুপের দোকান মালিক ইয়াছিন, ইয়াছিনের ছেলে আল আমিনসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আশংকাজনক অবস্থায় হীরা গ্রুপের সানা ও উজ্জল এবং সবুজ গ্রুপের ইয়াছিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর থেকে দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে বলে জানান স্থানীয়রা।
আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ অভিযোগ করে বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় নরিল্যা ভাবির মোড়ে মত বিনিময়সভায় চেয়ারম্যান হীরা’র পক্ষের মোশার, চানু, ছানোয়ার গংরা সভাস্থল ত্যাগের হুমকি দেয়। আমার কর্মী মোশারফকে বেধড়ক মারপিট করে। রাতেই ধনবাড়ী থানায় অভিযোগ দিয়েছি। এই জেরে পরদিন নরিল্যা গ্রামের আরফানবাড়ী মোড়ের ইয়াছিনের দোকানে মিছিল নিয়ে হীরা’র লোকজন হামলা চালিয়ে নগদ অর্থসহ মালামাল লুট করে। ওরা বাঁধা দিলে ইয়াছিন ও তার ছেলে আল আমিনকে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
উপজেলা চেয়ারম্যান হারুনার রশীদ হীরা বলেন, শুনেছি আগের দিন সামান্য ঘটনা ঘটেছে। পরের দিন বুধবার রাতে ওই বাজারের ক্লাবে ছোট ভাই প্রকৌশলী দেলোয়ারসহ সমর্থকরা অবস্থান করছিল। হঠাৎ মিছিল করে সবুজ তালুকদারের লোকজন ওদের উপর আক্রমণ করে। এতে আমার ৫/৬ জন কর্মী আহত হয়।
ধনবাড়ী থানার ওসি (তদন্ত) ইদ্রিস আলী জানান, মঙ্গলবারের অভিযোগ আইনী প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। বুধবার (৩ এপ্রিল) রাতের ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsআওয়ামী লীগউপজেলা পরিষদ নির্বাচনটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদধনবাড়ী উপজেলাধনবাড়ীতে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ
Next Post
মাভাবিপ্রবিতে ইএসআরএম বিভাগের পিঠা উৎসব

সখীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

সর্বশেষ সংবাদ

নিখোঁজের ১১ দিন পর মির্জাপুরে গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার

নিখোঁজের ১১ দিন পর মির্জাপুরে গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার

মে ৬, ২০২৬
গোপালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

গোপালপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

মে ৬, ২০২৬
দেলদুয়ারের লাউহাটীতে অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

দেলদুয়ারের লাউহাটীতে অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

মে ৬, ২০২৬
কালিহাতীর জোকারচর-পৌলী-মহেলায় রাতভর অভিযান ও জরিমানা

কালিহাতীর জোকারচর-পৌলী-মহেলায় রাতভর অভিযান ও জরিমানা

মে ৬, ২০২৬
‘খান-সিদ্দিকী পরিবারের মধ্যে বাজাইয়া রাখছি, আমি ফারুক’- বড় মনি

‘খান-সিদ্দিকী পরিবারের মধ্যে বাজাইয়া রাখছি, আমি ফারুক’- বড় মনি

মে ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In