সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল

টাঙ্গাইল পৌর শহরের দুই প্রবেশ মুখে ময়লার ভাগাড়

মে ১২, ২০২৪
A A
ঘাটাইলে রাস্তায় ঘর নির্মাণের অভিযোগ ॥ প্রতিবাদে মানববন্ধন

ঘাটাইলে রাস্তায় ঘর নির্মাণের অভিযোগ ॥ প্রতিবাদে মানববন্ধন

২৩৫ Views

কাজল আর্য ॥
দুর্গন্ধ সাথে নিয়ে টাঙ্গাইল পৌর শহরে প্রবেশ করতে হয় মানুষের। শহরের অন্যতম প্রধান ২টি প্রবেশ পথ রাবনা বাইপাস ও কাগমারী শশ্মান ঘাট এলাকায় ময়লার ভাগাড় রয়েছে। দীর্ঘদিন ধরে খোলাস্থানে ময়লা-আবর্জনা ফেলায় এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকিতে। দুর্গন্ধে স্থানীয় মানুষ ও পথচারীরা অতিষ্ট। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জোরালো দাবি থাকলেও এখনো করতে পারে নি পৌরসভা। তবে জেলা প্রশাসক দ্রুতই সমাধানের আশ্বাস দিয়েছেন।
টাঙ্গাইল পৌরসভাটি বিগত ১৮৮৭ সালের (১ জুলাই) প্রতিষ্ঠিত হয়। ২৯ দশমিক ৪৩ বর্গ কিলোমিটার আয়তনের পৌরসভায় ২ লাখেরও বেশি লোকের বাস। মোট ভোটার ১ লাখ ৪০ হাজার ২৩১ জন। এ পৌরসভায় ১৩৭ বছরেও গড়ে উঠেনি আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থান। নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা।
সরেজমিনে দেখা যায়, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের রাবনা বাইপাস রাস্তার পাশে ময়লার স্তুপ। শহরের ময়লাগুলো পৌরসভার ভ্যানে করে খোলাভাবে ঢেলে ফেলা হচ্ছে। জেলার উত্তরের ৬ উপজেলার মানুষ শহরে নিয়মিত যাতায়াত করেন। যানবাহনের চালক যাত্রীরা দুর্গন্ধ সহ্য করতে না পেরে নাকে কাপড় চেপে যাচ্ছেন। পথচারীরা এ এলাকায় এক মিনিটের জন্যও দাঁড়াচ্ছেন না। ময়লার মধ্যে পড়ে আছে গরু-শকুরের মরদেহ। এদিকে এর মধ্যেই টোকাইরা ময়লা থেকে তাদের কাঙিত জিনিস খুঁজছে। কাগমারী শম্মানঘাটের উত্তরপাশে ময়লা ফেলা হচ্ছে। টাঙ্গাইলের নাগরপুরসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ কাগরামী সড়কে যাতায়াত করেন। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সরকারি এমএম আলী কলেজের শিক্ষক ছাত্র-ছাত্রীরা এ পথেই চলাচল করেন।
দুর্গন্ধে আশপাশের বসতি ও দোকানদারদের করুণ অবস্থা। স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, আমাদের কি যে খারাপ লাগে সেটা বলে বোঝোতে পারবো না। ঘরে থাকা রান্না ও খাওয়া কিছুই তৃপ্তি সহকারে করতে পারি না। অনেকবার পৌরসভার কাউন্সিলকে বলেছি, কিন্তু কোন লাভ হয় নি। মাহিম নামের এক স্কুল ছাত্র টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, এখান দিয়ে স্কুলে যাবার সময় দুর্গন্ধে পেট ফুলে যায়। বাতাসে দুর্গন্ধ বাড়িতে চলে আসে। এখানে ময়লা না ফেলার অনুরোধ করেছি। রাবনা বাইপাস এলাকার দোকানদার সরোয়ার হোসেন ময়লার জন্য দোকানে গ্রাহক আসতে চায় না। দোকানের খাবারের মধ্যে মাছি বসে। দোকানদারি করা খুব কষ্টের। তবুও পেটের দায়ে দুর্গন্ধের সাথে থাকতে হচ্ছে। আমজাদ খান নামের অটোরিকসা চালক টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, আমি এ সড়কেই গাড়ি চালাই। দুর্গন্ধে অবস্থা ভয়াবহ। যাত্রীরা উঠতে চায় না। মজিবর নামের এক যাত্রী টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, শহরে ঢোকার মূল রাস্তায় এমন ময়লার ভাগাড় সত্যি অশোভন। হিরা মিয়া টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, এ সড়কে চলাচলের সময় আমার শ্বাস কষ্ট হয়।

Advertisement

পরিবেশবাদী সংগঠন বেলার বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ্র চন্দ্র টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, টাঙ্গাইল পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা খুবই দুর্বল। রাবনা বাইপাস এলাকা এবং কাগমারী এলাকায় যেভাবে বর্জ্য ডাম্পিং করা হচ্ছে, তাতে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। শহরের প্রবেশ পথে বর্জ্য ফেলার কারণে জীববৈচিত্রসহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এভাবে ডাম্পিং বন্ধ করে পৌরসভার নিজস্ব জায়গায় ডাম্পিং করার দাবি করছি। পরিবেশ ও প্রতিবেশ রক্ষার্থে আইনি প্রয়োগও দরকার। পরিবেশ পরিচ্ছন্ন করে স্বাস্থ্য বান্ধব করতে পৌরসভাকেই মূল ভূমিকা নিতে হবে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনভাইরনমেন্টাল সাইন্স এবং রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. সাইফুল্লাহ টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলার কারনে দুর্গন্ধ ও রোগ জীবানু ছড়ায়। ময়লার ভাগাড় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখানকার মাটি হারাচ্ছে উর্বরতা। অন্যদিকে প্লাস্টিক বর্জ্য নালায় ঢুকে সৃষ্টি করছে জলাবদ্ধতা।
মেডিসিন বিশেষজ্ঞ ডা: সুজাউদ্দিন তালুকদার টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, খোলা ময়লা-আবর্জনা থেকে রোগ জীবাণু বাতাসের মাধ্যমে মানুষ-পাখির মাধ্যমে ছড়িয়ে পড়ছে। এতে শ্বাসকষ্ট, হাঁপানি ও ফুসফুসে বিভিন্ন জটিল রোগ হতে পারে। বায়ু দূষনের কারনে এলার্জি এবং এজমার সমস্যা প্রকট হচ্ছে। ফুসফুসের কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যেতে পারে। বাতাসে ভারী ধাতু ছড়িয়ে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করছে। ফলে লিভার-কিডনির রোগ, ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যাচ্ছে।
এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, খোলা জায়গায় ময়লা-আবর্জনা ফেলার কারনে মানুষের অসুবিধাতো হয়ই। জায়গা সংকটে দীর্ঘ দিনেও শহরে হয়নি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসনের নিকট জায়গা চাওয়া হয়েছে।
এ ব্যাপারে টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, শহরে একটি আধুনিক কসাইখানা এবং বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা খুবই প্রয়োজন। বর্জ্য ব্যবস্থাপনার জন্য কমপক্ষে ১ একর জায়গা দরকার। জায়গাটি নির্ধারণে আমরা কাজ করছি। আশা করি দ্রুতই সমাধান হবে এবং শহরবাসী একটি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পাবে।

 

Advertisement

 

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল পৌর শহরের দুই প্রবেশ মুখে ময়লার ভাগাড়টাঙ্গাইল পৌরসভাটাঙ্গাইল পৌরসভার মেয়রটাঙ্গাইল সদরটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের জেলা প্রশাসকটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
যে কোন মূল্যে ধর্ম নিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতাকে বজায় রাখব- কৃষিমন্ত্রী

বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে পুণরায় ভোটের মাঠে মলি আক্তার

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে চাঁদাবাজি-সন্ত্রাস ও মাদকবিরোধী পুলিশের বিশেষ মহড়া

টাঙ্গাইলে চাঁদাবাজি-সন্ত্রাস ও মাদক বিরোধী পুলিশের বিশেষ মহড়া

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ অফিসে পতাকা উত্তোলন

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
জাতীয় ক্রিকেটে টাঙ্গাইল জেলা ৬১ রানে মাগুরাকে পরাজিত করেছে

জাতীয় ক্রিকেটে টাঙ্গাইল জেলা ৬১ রানে মাগুরাকে পরাজিত করেছে

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
টাঙ্গাইলে পাঁচ দফা দাবিতে ক্যাবের স্মারকলিপি প্রদান

টাঙ্গাইলে পাঁচ দফা দাবিতে ক্যাবের স্মারকলিপি প্রদান

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
রোজায় টাঙ্গাইলে খেজুরের দাম পাইকারির সাথে খুচরা বাজারের মিল নেই

রোজায় টাঙ্গাইলে খেজুরের দাম পাইকারির সাথে খুচরা বাজারের মিল নেই

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In