সোমবার, মে ১১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল গোপালপুর

বাসাইলে অলিদ সখীপুরে সাঈদ মির্জাপুরে সীমান্ত গোপালপুরে গিয়াস চেয়ারম্যান নির্বাচিত

জুন ৬, ২০২৪
A A
বাসাইলে অলিদ সখীপুরে সাঈদ মির্জাপুরে সীমান্ত গোপালপুরে গিয়াস চেয়ারম্যান নির্বাচিত

বাসাইলে অলিদ সখীপুরে সাঈদ মির্জাপুরে সীমান্ত গোপালপুরে গিয়াস চেয়ারম্যান নির্বাচিত

২৬৬ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের চারটি উপজেলা পরিষদের নির্বাচন বুধবার (৫ জুন) অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বাসাইল উপজেলায় কাজী অলিদ ইসলাম, সখীপুর উপজেলায় চেয়ারম্যান পদে অধ্যক্ষ সাঈদ আজাদ, মির্জাপুর উপজেলায় তাহরীম হোসেন সীমান্ত ও গোপালপুর উপজেলায় কেএম গিয়াস উদ্দিন বিজয়ী হয়েছেন। বুধবার (৬ জুন) রাতে নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন। টাঙ্গাইলের এই চার উপজেলায় নির্বাচনে মোট ২০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
টাঙ্গাইল জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাসাইল উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী অলিদ ইসলাম (আনারস) প্রতীকে ২৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহিদুল ইসলাম (দোয়াত কলম) প্রতীকে ১৭ হাজার ৬৫৯ ভোট পেয়েছেন। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিউর রহমান গাউস (মোটরসাইকেল) প্রতীকে ১২ হাজার ৬৪০ ভোট পেয়েছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান (হেলিকপ্টার) প্রতীকে ২ হাজার ৯৭১ ভোট পেয়েছেন ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন (ঘোড়া) প্রতীকে ১ হাজার ৯৯০ ভোট পেয়েছেন।
সখীপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ (আনারস) প্রতীকে ৩৭ হাজার ৭৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত (গামছা) প্রতীকের প্রার্থী সাবেক পৌর মেয়র ও কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব ১৯ হাজার ৪১২ ভোট পেয়েছেন। এছাড়াও উপজেলা পরিষদের ২ বারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার (কাপ-পিরিচ) প্রতীকে ১৫ হাজার ৯৭৯ ভোট পেয়েছেন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সদস্য আলমগীর হোসেন চান (মোটরসাইকেল) প্রতীকে ৮ হাজার ৭৩৩ ভোট পেয়েছেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি (বহিষ্কৃত) ফারুক হোসেন (ঘোড়া) প্রতীকে ৮ হাজার ২০১ ভোট পেয়েছেন ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম রাসেল (হেলিকপ্টার) প্রতীকে ৩ হাজার ৭৮৬ ভোট পেয়েছেন।
মির্জাপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রয়াত এমপি একাব্বর হোসেনের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত (আনারস) প্রতীকে ৫৫ হাজার ৬৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম মোজাহিদুল ইসলাম মনির (কাপ পিরিচ) প্রতীকে ৩১ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন। এছাড়াও জেলা বিএনপির সাবেক সদস্য ও বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ফিরোজ হায়দার খান (মোটরসাইকেল) প্রতীকে ২১ হাজার ৬৬৪ ভোট পেয়েছেন।
গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কেএম গিয়াস উদ্দিন (দোয়াত-কলম) প্রতীকে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৫১ ভোট পেয়ে হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইয়ুব খান (হেলিকপ্টার) প্রতীকে ৯ হাজার ৫৪৪ ভোট পেয়েছেন। এছাড়াও আব্দুল মোমেন (ঘোড়া) প্রতীকে ২ হাজার ৭৬৮ ভোট পেয়েছেন, শামসুল আলম (আনারস) প্রতীকে ২ হাজার ২৮ ভোট পেয়েছেন, মাহমুদুল হাসান (কাপ পিরিচ) প্রতীকে ৯৫৭ ভোট পেয়েছেন ও খায়রুল ইসলাম (মোটরসাইকেল) প্রতীকে ২৭৫ ভোট পেয়েছেন। তিনি সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ূর রহমান টাঙ্গাইল নিউজবিডিকে জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এর আগে শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে ২০ জন চেয়ারম্যান প্রার্থী, ১৩ জন ভাইস চেয়ারম্যান ও ১১ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Advertisement

 

 

Advertisement

 

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsগোপালপুর উপজেলাটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদবাসাইল উপজেলাবাসাইলে অলিদ সখীপুরে সাঈদ মির্জাপুরে সীমান্ত গোপালপুরে গিয়াস চেয়ারম্যান নির্বাচিতমির্জাপুর উপজেলাসখীপুর উপজেলা
Next Post
টাঙ্গাইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট শুরু

তিন উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যানে বিজয়ী হলেন

সর্বশেষ সংবাদ

টাঙ্গাইলে জামায়াতের কুরআন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে জামায়াতের কুরআন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মে ১১, ২০২৬
বাসাইলে লাঙ্গুলিয়া স্বাধীনতার ৫৫ বছরেও সেতু নির্মিত হয়নি

বাসাইলে লাঙ্গুলিয়া স্বাধীনতার ৫৫ বছরেও সেতু নির্মিত হয়নি

মে ১১, ২০২৬
মধুপুরের আনারস প্রক্রিয়াজাতকরণের অভাবে নষ্ট হচ্ছে

মধুপুরের আনারস প্রক্রিয়াজাতকরণের অভাবে নষ্ট হচ্ছে

মে ১১, ২০২৬
কালিহাতীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

কালিহাতীতে ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

মে ১০, ২০২৬
টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে প্রশাসন- ডিসি শরীফা হক

টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে প্রশাসন- ডিসি শরীফা হক

মে ১০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In