
স্পোর্টস রিপোর্টার ॥
খেলাধূলা কেবল বিনোদন নয়, বরং বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক শিশুদের সামগ্রিক বিকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই চাহিদা পূরণে টাঙ্গাইল স্টেডিয়ামে অটিস্টিক ও অটিজম শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকালে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ২০২৬-২৭ অর্থবছরে টাঙ্গাইল হাই কেয়ার বধির স্কুল, টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় এবং ঘাটাইলের প্রয়াস এরিয়ার অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ৭৫ জন ছাত্রছাত্রী এই ক্রীড়া আনন্দ উৎসবে অংশগ্রহণ করে।
তাদের মধ্যে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে। যার মধ্যে দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, ভারসাম্য দৌড় ও আলু কুড়ানি।
অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় ক্রীড়াআনন্দ উৎসব। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার বিপ্লব সরকার প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।
এ সময় জেলার প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলামসহ এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অটিস্টিক ও অটিজম ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব ও দিকনিদের্শনা দেন টাঙ্গাইল জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম।






