. শেখ মুজিবুর রহমান মূলত ফ্যাসিস্ট মতাদর্শ কায়েম করেছিলেন- ফরহাদ মজহার - Tangail News BD
শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল

শেখ মুজিবুর রহমান মূলত ফ্যাসিস্ট মতাদর্শ কায়েম করেছিলেন- ফরহাদ মজহার

নভেম্বর ১৩, ২০২৪
A A
কালিহাতীতে এলজিইডি’র প্রকল্পে নারী শ্রমিক নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ

কালিহাতীতে এলজিইডি’র প্রকল্পে নারী শ্রমিক নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ

৩৮৬ Views

হাসান সিকদার ॥
কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার বলেছেন, ’৬৯ এর গণঅভ্যুত্থান আর জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে ধারা আজকে একটা স্রোতে এখানে এসে তারা মিলিত হয়েছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা। আমরা যেখানে আজকে একত্রিত হয়েছি। আমাদের তরুণ বিপ্লবীদের সঙ্গে। একই সঙ্গে আমরা যারা মওলানা ভাসানীর ছবি বুকে নিয়ে বেঁচে আছি। আপনারা তার ছবিকে মুছে ফেলেছেন সব জায়গা থেকে। আর শেখ মুজিবের ছবি নামাইলে আপনারা আপত্তি করেন। এটা হবে না।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের সন্তোষে “মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
ফরহাদ মজহার আরও বলেন, ’৬৯ এ দেশের জনগণের যে অভিপ্রায় সেই অভিপ্রায় আর জুলাই ২৪ এর জনগণের যে অভিপ্রায় এটা একটা স্রোতে সেখানে মিলেছে। এই স্রোত ঠেকাবে এই যে দুর্বার যে স্রোত যেটা তৈরি হবে বাংলাদেশে। এটা ঠেকাবার আর কোন ক্ষমতা আমরা দেখি না। আমরা রাখবো না আমাদের সামনে কারও। ফ্যাসিজম কিভাবে দাঁড়ায় সে আমাদের ইতিহাস মুছে দিয়ে নিজেকে কায়েম করেন। বাংলাদেশের ইতিহাস থেকে শেরে বাংলা ফজলুল হক নাই, সোহরাওয়ার্দী নাই, আবুল কাশেম ফজলুল হক নাই, কেউ নাই। খালি একটা মাত্র আইকন আছে শেখ মুজিবুর রহমান। যিনি মূলত ফ্যাসিস্ট মতাদর্শ কায়েম করেছিলেন। শুধু মতাদর্শ হিসেবেই নয় একটা রাষ্ট্র কায়েম করেছিলেন একটা ফাঁসিস দর্শনের ভিত্তিতে। ফলে জুলাই গণঅভ্যুত্থান মূলত সে ফাঁসিস শক্তির যে ভিত্তি, এই ভিত্তি কি উপরে ফেলেছে এজন্য অনেকে ভীত। ভাসানী, ভাসানী মুখে বলে লাভ নাই। তিনি যে রাষ্ট্র চেয়েছেন সে রাষ্ট্র এ রকম নিপীরণ রাষ্ট্র নয়, এ রকম জুলুমবাজ রাষ্ট্র নয়। তিনি চেয়েছেন রাষ্ট্র এমন হবে যেখানে রাষ্ট্র আমাদেরকে প্রতিপালন করবে।
এ সময় তিনি আরও বলেন, মওলানা ভাসানীর স্মৃতি যদি আমরা রক্ষা করতে চাই তাহলে মওলানা ভাসানীর যে ট্রাস্ট গঠন করেছিলেন সেটি পুনঃগঠন করতে হবে। সেটা গঠন করতে আসিফসহ দুই উপদেষ্টাকে বিনয়ের সঙ্গে বলবো। এটা তাদের প্রথম কর্তব্য। যদি এটা করতে না পারেন, তাহলে দেশকে বাঁচাতে পারবেন না। ট্রাস্টের অধীনে বিশ্ববিদ্যালয় চলবে। ট্রাস্টের অধীনে সব সম্পত্তি যেটা ফ্যাসিস শক্তি দখল করে নিয়ে গেছে তা উদ্ধার করতে হবে। সন্তোষে আসলে আমি মর্মাহত হই। মাজারের যে দুর্দশা, ভাসানীসহ বিভিন্ন স্থাপনার দুর্দশা। এসব অতি দ্রুত কাজ করতে হবে। বর্তমান সরকারের কাছে দাবি, আমরা যদি ফ্যাসিস শক্তিকে পরাজিত করতে চাই তাহলে বিগত দিনে যেসব প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছিল সেগুলো আবার পুণরায় চালু করতে হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয় ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এতে প্রধান আলোচক অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। সভায় প্রবন্ধ পাঠ করেন ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানী। স্বাগত বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজীম আখন্দ। বক্তব্য রাখেন ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সরোয়ার তুষার ও অলিক মৃ, নাগরিক কমিটি টাঙ্গাইল শাখার কামরুজ্জামান শাওন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত মারুফের মা মোর্শেদা, বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠক ফাতেমা রহমান বিথি, আবু আহমেদ শেরশাহ, মাসুদুর রহমান, আজাদ খান প্রমুখ।

 

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদফরহাদ মজহারমওলানা ভাসানীমাভাবিপ্রবিশেখ মুজিবুর রহমান মূলত ফ্যাসিস্ট মতাদর্শ কায়েম করেছিলেন- ফরহাদ মজহার
Next Post
বাসাইলে নজরুল ইসলাম মেম্বারের জানাজা সম্পন্ন 

বাসাইলে নজরুল ইসলাম মেম্বারের জানাজা সম্পন্ন 

সর্বশেষ সংবাদ

নীল রঙের কষ্টটা ম্যাচ হেরে টের পেলো বিজয়ের দল

নীল রঙের কষ্টটা ম্যাচ হেরে টের পেলো বিজয়ের দল

অক্টোবর ৩০, ২০২৬
মধুপুরে স্ত্রী সাথে অভিমান করে বিষপানে স্বামীর আত্নহত্যা!

মধুপুরে স্ত্রী সাথে অভিমান করে বিষপানে স্বামীর আত্নহত্যা!

অক্টোবর ৩০, ২০২৬
সখীপুরের কচুয়া থলচালায় পরিত্যক্ত অবস্থায় রকেট লঞ্চার উদ্ধার

সখীপুরের কচুয়া থলচালায় পরিত্যক্ত অবস্থায় ১২ রকেট লঞ্চার উদ্ধার

অক্টোবর ২৯, ২০২৬
মির্জাপুরে ট্রেন লাইনচ্যুতর ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক ॥ তদন্ত কমিটি গঠন

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুতর ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক ॥ তদন্ত কমিটি গঠন

অক্টোবর ২৯, ২০২৬
সখীপুরে দীর্ঘসময় বিদ্যুৎ বিভ্রাটে ১৬শ’ মুরগির মৃত্যু

সখীপুরে দীর্ঘসময় বিদ্যুৎ বিভ্রাটে ১৬শ’ মুরগির মৃত্যু

অক্টোবর ২৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In