সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home টাঙ্গাইল

প্রচলিত কৃষি ছেড়ে নগরে পা রাখছেন মধুপুরের গারোরা

ডিসেম্বর ৩, ২০২৪
A A
টাঙ্গাইলে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সাপ্তাহিক হাট

টাঙ্গাইলে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সাপ্তাহিক হাট

১৬৩ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলের ধরাটি গ্রামের পূর্ণ চিসিক ও সতেন্দ্র নকরেকের চার কন্যা যথাক্রমে-ফ্রান্সিলিয়া, মালিতা, নমিতা ও মালিনা এবং দুই পুত্র পারমেল ও সেবাস্তিন। মাতৃতান্ত্রিক নিয়ম মানুযায়ী ছয় সন্তানের সবাই মায়ের বংশ পদবি চিসিক গ্রহণ করেছে। ঐতিহ্য অনুযায়ী মা হলেন সম্পদের মালিক। তিনি যে কন্যাকে নকনা নির্বাচন করবেন, তিনিই হবেন সম্পত্তির পুরো মালিক। অন্যান্য ভাইবোনরা মায়ের সম্পত্তি পান না। তবে মা সদয় হলে অন্য সন্তানদের সম্পত্তির। ছিটাফোঁটা দিতে পারেন। নকনা বিয়ে করে বাড়িতে ঘরজামাই আনেন। নকনাই বাবা-মায়ের দেখাশোনা করেন। আর ভাইয়েরা বিয়ে করে ঘরজামাই হয়ে চলে যান।
জানা যায়, বাংলাদেশে যে অর্ধশতাধিক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর দেখা মিলে অরণ্যচারি গারোরা তার অন্যতম। একসময়ে শুধু পাহাড়, অরণ্য, নদী আর কৃষির সঙ্গেই তাদের জীবন জড়িত ছিল। কিন্তু কালক্রমে তাদের জীবন-জীবিকা, অর্থনীতি, শিক্ষাদীক্ষা ও সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। সামাজিক বন্ধন এবং প্রথাগত জীবনাচরণেও ঘটছে নানা রূপান্তর। সুপ্রাচীনকাল থেকেই নারীরা সম্পত্তির মালিক। সামাজিক ভূমি ব্যবস্থাপনা ও মালিকানা প্রথা থাকলেও নারীরা পরিবার, সমাজ ও অর্থনীতির মূল চালিকা শক্তি। তাদের নেতৃত্ব ও ভূমিকায় সন্তুষ্ট থাকেন সদস্যরা। এজন্য অধিকাংশ নারীরা সম্মানিত এবং ক্ষমতায়িত। মঙ্গোলীয় জাতি গোষ্ঠীর গারো যাদের মান্দিক বা আচিক নামেও ডাকা হয়। তাদের মূল জনগোষ্ঠীর বসবাস ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ে। তবে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনাচরণে ঘটছে নানা রূপান্তর।
গারো নারী উদ্যোক্তা পূর্ণিমা নকরেক জানান, সংখ্যাগরিষ্ঠ গারো নারীর আয়-রোজগারে সংসার চলে। ঘরজামাই প্রথায় স্বামীরাই ঘরের বাচ্চাকাচ্চা সামলায়। তবে শিক্ষিত যুবকরা এখন ঘরজামাই প্রথা মানতে চাচ্ছে না। গারো পাহাড়ের পাদদেশ এবং টাঙ্গাইলের মধুপুর গড় এলাকায় গারোদের দেখা মেলে। গারোদের শতকরা ৯৭ শতাংশ খ্রিষ্টান। কিছু পরিবার প্রাচীন বা সংসার ধর্ম পালন করে থাকেন।
কিন্তু ধর্মীয়ভাবে যাই হোক না কেন, সব গারোই প্রাচীন সংস্কৃতি ও রীতিনীতি পালন করার চেষ্টা করেন। প্রখ্যাত গারো গবেষক সুভাস জেমচাং রচিত ‘বাংলাদেশের গারো আদিবাসী’ গ্রন্থে বলা হয়, কৃষি এখনো গারোদের অর্থনীতির মূল প্রাণ। দিনে দিনে নতুন প্রজন্মের জীবন-জীবিকায় পেশার ধরণ পালটাচ্ছে। মাতৃতান্ত্রিক পরিবারে সংসার পরিচালনায় মায়ের ভূমিকা অনেক। ঐতিহ্য অনুসারে নারীরা সমাজে বাড়তি স্বাধীনতা পেয়ে থাকে। এজন্য নারীরা স্বাধীনভাবে পেশা বেছে নিতে পারছে। গবেষণাধর্মী সংস্থা সেডের তথ্যে বলা হয়, গারো নারীরা মূলত কৃষি পেশার সঙ্গে জড়িত। তবে শিক্ষার হার বৃদ্ধি পাওয়ায় শুধু মধুপুর বনাঞ্চলের দেড় হাজার গারো যুবতি বিউটি পার্লার, সরকারি-বেসরকারি হাসপাতালে নার্স, গার্মেন্টস, বেসরকারি সংস্থার কর্মী এবং বিভিন্ন দূতাবাসে কাজ করেন। কেউ আবার বিদেশে যাচ্ছেন। বনাঞ্চল কমে যাওয়ায় এবং কনভিত্তিক জীবনযাপনের সুযোগ সংকুচিত হওয়ায় গ্রাম ছেড়ে নগরে ভিড় করছে নারীরা।
ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি এডওয়ার্ড নাফাক জানান, নকনা প্রথা কমে যাওয়ায় পারিবারিক ভূসম্পত্তির মালিকানার ধরন বদলে যাচ্ছে। এখনো নারীরা সমাজে অবাধ স্বাধীনতা ভোগ করেন। আধুনিক শিক্ষাদীক্ষার ব্যাপক প্রসার ঘটায় গারো মেয়েরা কৃষিকাজ ছেড়ে শহরমুখী হচ্ছে। নিজেরা আয়-রোজগার করায় সমাজ ও পরিবারে প্রভাব বাড়ছে।
গারো নারী উদ্যোক্তা পূর্ণিমা নকরেক জানান, সংখ্যাগরিষ্ঠ গারো নারীর আয়-রোজগারে সংসার চলে। ঘরজামাই প্রথায় স্বামীরাই ঘরের বাচ্চাকাচ্চা সামলায়। তবে শিক্ষিত যুবকরা এখন ঘরজামাই প্রথা মানতে চাচ্ছে না।

Advertisement

 

 

Advertisement
ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদপ্রচলিত কৃষি ছেড়ে নগরে পা রাখছেন মধুপুরের গারোরামধুপুর উপজেলামধুপুর গড়ে গারো আদিবাসীমধুপুর বনাঞ্চল
Next Post
কালিহাতীতে পরীক্ষা কেন্দ্রে ডিভাইস ॥ এসএসসি পরীক্ষার্থী বহিস্কার

টাঙ্গাইলে সরকারি চাল কালোবাজারে বিক্রির অভিযোগ

সর্বশেষ সংবাদ

সখীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর গ্রেফতার

সখীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর গ্রেফতার

ফেব্রুয়ারি ২২, ২০২৬
সখীপুরে ট্রান্সফরমার চোর বিদ্যুতায়িত হয়ে আহত ॥ পরে আটক

সখীপুরে ট্রান্সফরমার চোর বিদ্যুতায়িত হয়ে আহত ॥ পরে আটক

ফেব্রুয়ারি ২২, ২০২৬
টাঙ্গাইল স্টেডিয়ামে চারদলের ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু

টাঙ্গাইল স্টেডিয়ামে চারদলের ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু

ফেব্রুয়ারি ২২, ২০২৬
৪৪তম জাতীয় ক্রিকেট খেলতে টাঙ্গাইল জেলা দল

৪৪তম জাতীয় ক্রিকেট খেলতে টাঙ্গাইল জেলা দল

ফেব্রুয়ারি ২২, ২০২৬
টাঙ্গাইলের বাজারে রোজার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে

টাঙ্গাইলের বাজারে রোজার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In