
স্পোর্টস রিপোর্টার ॥
জেলার সাবেক জাতীয় যুব ফুটবলার ও সাংবাদিক ইফতেখারুল অনুপমের মানবদেয়ালে উপর দিয়ে বাঁকানো দর্শনীয় স্পট ফ্রি কিক থেকে সরাসরি ওয়ান ক্লাবের জাল স্পর্শ করা মাত্রই টেন ক্লাব (১-০) গোলে এগিয়ে যায়। গোলটি বিশ^কাপে ব্রাজিলের রর্বাতো কালোর্সের গোলটির কথা মনে করিয়ে দেয়। যার ফল খেলার শেষ পর্যন্ত বহাল থাকায় জয়ের আনন্দে টেন ক্লাব এই টুর্নামেন্টের ফাইনালে উঠে।
রোববার (২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে ফোরটি ব্রাদার্সের আয়োজনে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের ফিরতি ম্যাচে টেন ক্লাব ও ওয়ান ক্লাব মুখোমুখি হয়।
খেলার শুরু থেকে টেন ক্লাব গোছানো ফুটবল খেলতে থাকে। দলের গোলরক্ষকের দুর্বলতা কাটাতে স্টাইকার পজিশনের আশরাফকে গোলরক্ষকের ভূমিকায় খেলতে দেখা গেলে টেন ক্লাবের রক্ষণভাগ চমৎকার ফুটবল খেলে। শক্তিশালী রক্ষণের সুযোগে টেন ক্লাবের অধিনায়ক অনুপম ও স্টাইকার গোবিন্দ ওয়ান ক্লাবের গোলমূখী বারং বার আক্রমন করে খেলতে থাকে। ওয়ান ক্লাবও পাল্টা আক্রমনে গোল করার সুযোগ সৃষ্টি করতে থাকে এবং এক পর্যায়ে ওয়ান টু ওয়ানে টেন ক্লাবের গোলরক্ষককে পরাস্থ করে ব্যর্থ হয় স্টাইকার দুলাল।
খেলার ১৩ মিনিটের সময় ওয়ান ক্লাবের ডি-বক্সের সামনে ওয়ান ক্লাবের রাতুলের করা ফাউল থেকে ফ্রি-কিক পায় টেন ক্লাব। অধিনায়ক অনুপমের ফ্রি-কিক মানব দেয়ালের উপর হয়ে বাঁকানো শট ওয়ান ক্লাবের গোলবারের কোনায় বল আঘাত করে। এতে গোলরক্ষক সুব্রত কুমারের পিঠে আলতো ছোঁয়া লেগে বল জালে জড়িয়ে যায়। এতে করে খেলায় টেন ক্লাব (১-০) গোলে এগিয়ে যায়।


খেলার পিছিয়ে পড়ে ওয়ান ক্লাব খেলায় আরো অগোছালো হয়ে পড়ে। উল্টো খেলায় আরো ২টি গোল করার সহজ সুযোগ নষ্ট করেন টেন ক্লাবের স্টাইকাররা। খেলায় ফিরতে ওয়ান ক্লাব যেমন গোল করতে মরিয়া হয়ে উঠে। অপরদিকে টেন ক্লাবের স্টাইকাররা গোলসংখ্যা দ্বিগুন করতে আক্রমন চালিয়ে খেলে।
টুর্নামেন্টে টেন ক্লাব ৫ ম্যাচে ৩টি ম্যাচে জয়লাভ, ১ ম্যাচে ড্র এবং ১ ম্যাচে হার নিয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। বিপরীতে ওয়ান ক্লাব ৫ ম্যাচে তিন ড্রতে পয়েন্ট ২, হ্যানডেট ক্লাবের ৫ ম্যাচে ৭ পয়েন্ট। আর ফিফটি ক্লাব ৫ ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে।
আজকের ম্যাচে যারা খেলেছে, টেন ক্লাব- আশরাফ, শামীম আল মামুন, প্রফেসর সানোয়ার, মতিন, বিশ^জিৎ, ডাঃ ইমরান, ডাঃ শফিকুল ইসলাম, উজ্জল, গোবিন্দ কর্মকার ও ইফতেখারুল অনুপম (অধিনায়ক)।
ওয়ান ক্লাব- সুব্রত কুমার ধর (অধিনায়ক), লিটন সাহা, দিলীপ, গৌর সুন্দর, মুজিবুর, রাতুল, উৎপল কর্মকার, দুলাল ও মোতালেব।
রেফারী- সুলতান মাহমুদ। ম্যাচ রেফারী ছিলেন মোজাম্মেল হক।






