বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

উত্তরের পথে ঈদযাত্রা স্বস্তি ॥ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মার্চ ২৯, ২০২৫
A A
উত্তরের পথে ঈদযাত্রা স্বস্তি ॥ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

উত্তরের পথে ঈদযাত্রা স্বস্তি ॥ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

৪০৪ Views

স্টাফ রিপোর্টার॥
শেষ মুহূর্তে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ৷ এর ফলে ঈদ যাত্রার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বেড়েছে। তবে মহাসড়কে কোথায় যানজটের সৃষ্টি হয়নি। এতে যানজট ছাড়াই স্বস্তিতে বাড়ি ফিরতে পারছেন ঘরমুখো মানুষ। তবে গণপরিবহন সংকট ও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে। এ দিকে এই মহাসড়কের টাঙ্গাইলের অংশের ৬৫ কিলোমিটার যানজট নিরসনের পুলিশের প্রায় সাড়ে ৭শ’ সদস্য দায়িত্ব পালন করছেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও র্যাবও কাজ করছেন।
তবে ট্রাক, পিকআপ, মোটর সাইকেল ও মুরগির খাঁচার উপর বসে দুর্ঘটনার ঝুঁকি ও ভোগান্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ। পুরুষের পাশাপাশি নারী ও শিশুদেরকেও ঝুঁকি নিয়ে বাড়ি যেতে দেখা গেছে।

Advertisement

সরেজমিনে শনিবার মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, মহাসড়কে যানবাহনের চাপ দেখা গেছে৷ গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি দিয়েও গন্তব্যস্থলে যেতে দেখা গেছে৷ মহাসড়কে ট্রাফিক পুলিশ, থানা পুলিশ, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন।
যাত্রীরা বলেন, মহাসড়কে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি। কিন্ত যাত্রীবাহী বাস পাচ্ছি না। আবার অনেকেই অতিরিক্ত ভাড়া নিচ্ছেন৷ আমরা বাধ্য হয়েই অতিরিক্ত ভাড়া দিয়েই বাড়িতে যাচ্ছি।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫ টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৩৯৮ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ৫৫০টাকা। অপরদিকে ঢাকাগামী ১৭ হাজার ৯৩৭ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ৩৫০টাকা।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি খন্দকার ইকবাল হোসেন বলেন, বিভিন্ন কারণে মহাসড়কে অতিরিক্ত ভাড়া হচ্ছে। যানজট নিরসনে এই সড়কে আমাদের প্রায় ৭০ জন স্বেচ্ছাসেবী কাজ করছেন।
এ প্রসঙ্গে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মহাসড়কে গাড়ির অতিরিক্ত চাপ থাকলেও এখন পর্যন্ত যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে পুলিশ সদস্যরা ২৪ ঘণ্টায়ই কাজ করছেন৷

Advertisement

উল্লেখ্য, দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক। রাজধানী ঢাকার সাথে সড়ক পথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগ মাধ্যম এই মহাসড়কটি। এ সড়ক দিয়ে প্রায় উত্তর ও দক্ষিণবঙ্গের ২৪ জেলার যানবাহন চলাচল করে। প্রতি বছরই ঈদকে সামন রেখে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সড়কে লক্করঝক্কর এবং ফিটনেসবিহীন গাড়ি বের করে। এসব গাড়ি হঠাৎ করেই মহাসড়কে বিকল হয়ে যায়। অপরদিকে এলেঙ্গার পর থেকে সেতু পর্যন্ত সিঙ্গেল লেনে চলাচল করতো। এতে ফলে অতিরিক্ত চাপে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হতো। তবে এবার ঈদযাত্রায় এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত উত্তরবঙ্গগামী লেন খুলে দেয়া হয়ে। এর ফলে এই অংশটুকু চার লেনের সুবিধা পায়। এতে করে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়নি।

 

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsউত্তরের পথে ঈদযাত্রা স্বস্তি ॥ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজ
Next Post
বাসাইলে রঞ্জু হত্যার বিচারের দাবিতে ভূঞাপুরে এলাকাবাসীর মানববন্ধন

বাসাইলে রঞ্জু হত্যার বিচারের দাবিতে ভূঞাপুরে এলাকাবাসীর মানববন্ধন

সর্বশেষ সংবাদ

জুলাই শহীদদের স্মরণ ছাড়াই ভূঞাপুরে এনসিপির পদযাত্রা ॥ ক্ষুব্ধ স্থানীয়রা

জুলাই শহীদদের স্মরণ ছাড়াই ভূঞাপুরে এনসিপির পদযাত্রা ॥ ক্ষুব্ধ স্থানীয়রা

জুলাই ৯, ২০২৬
বাসাইলের কাশিলের রাস্তার পাশে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার

বাসাইলের কাশিলের রাস্তার পাশে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় নবজাতক উদ্ধার

জুলাই ৯, ২০২৬
নাগরপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

নাগরপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

জুলাই ৯, ২০২৬
প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি

প্রথমবারের মতো THE Impact Rankings এ স্থান পেল মাভাবিপ্রবি

জুলাই ৯, ২০২৬
টাঙ্গাইলে পূর্বাভাস ভিত্তিক বন্যা প্রস্তুতির আগাম মহড়া অনুষ্ঠিত

টাঙ্গাইলে পূর্বাভাস ভিত্তিক বন্যা প্রস্তুতির আগাম মহড়া অনুষ্ঠিত

জুলাই ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In