
স্টাফ রিপোর্টার ॥
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার সার্বিক তত্বাবধানে উপজেলার ৬টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ঈদুল ফিতরের ছুটি চলাকালীন সময়ে মা ও শিশু স্বাস্থ্য এবং পরিববার পরিকল্পনা সেবা চালু রয়েছে।
গত (২৮ মার্চ) থেকে ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ স্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরীর সেবাসহ গ্রহীতার চাহিদা অনুসারে পরিববার পরিকল্পনা সেবা চালূ রয়েছে।
খোঁজ নিয়ে দেখা যায়, বাসাইল উপজেলার কাশিল মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ১টি স্বাভাবিক প্রসব সেবা প্রদান করা হয়েছে এবং অন্যান্য সেবা প্রদান করতে দেখা গেছে। এছাড়াও অন্যান্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিববার কল্যান কেন্দ্রে সাধারণ স্বাস্থ্য সেবা ও জরুরী সেবা নিতে দেখা যায়।
ঈদের ছুটিতে পরিববার পরিকল্পনা বিভাগের এমন সেবা পেয়ে সেবা গৃহীতারা ভীষন আনন্দিত।






