রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home অপরাধ

এক নারী আটক

মধুপুরে আন্তঃজেলা নারী চোর চক্র স্বক্রিয় ॥ স্বর্ণালংকার চুরির হিড়িক

মে ২২, ২০২৫
A A
মধুপুরে আন্তঃজেলা নারী চক্র স্বক্রিয় ॥ স্বর্ণালংকার চুরির হিড়িক

মধুপুরে আন্তঃজেলা নারী চক্র স্বক্রিয় ॥ স্বর্ণালংকার চুরির হিড়িক

৫৪১ Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পরিচয় পত্রের স্মার্টকার্ড বিতরণকালে কার্ড গ্রহণকারী নারী নাগরিকদের স্বর্ণালংকার চুরির হিড়িক পড়েছে। চুরির দায়ে চক্রের মরিয়ম (৩৫) নামের এক নারীকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে মধুপুরের মহিষমারা ইউনিয়নের আশ্রা মাদ্রাসা মাঠে। আটককৃত মরিয়ম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের শিশু মিয়ার স্ত্রী।
বুধবার (২১ মে) রাতে মধুপুর থানায় মহিষমারা ইউনিয়নের আশ্রা মাদ্রাসার মাঠে দুপুরে ঘটে যাওয়া ঘটনায় মামলা হয়েছে। স্বর্ণালংকার খোয়ানো ওই গ্রামের শিরিন নামের এক নারী আটককৃত নারীসহ আরও অজ্ঞাত ৪/৫ নারীর নামে বাদি হয়ে মামলা করেছেন। মামলায় এলাকার তাহমিনা, রাশিদা বেগম, রমিছা বেগম, আশা, মনিরা ও কমলা রাণীসহ ৭/৮ নারীর স্বর্ণালংকার খোয়া যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। যার মূল্য পাঁচ লাখ টাকার উপরে।

Advertisement

মহিষমারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসলিম উদ্দিন জানান, মঙ্গলবার (২১ মে) থেকে এই ইউনিয়নের নাগরিকদের মাঝে স্মার্টকার্ড বিতরণ হয়েছে। দুই দিনে মহিষমারা ইউনিয়নে স্মাটকার্ড বিতরণকালে ৭ নারীর চার ভরির অধিক স্বর্ণলংকার খোয়া যায়। এছাড়া ২ নম্বর সাধারণ ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য তাহমিনা আক্তারের চেইন খোয়া যায়। এ নিয়ে এলাকায় হৈ চৈ পড়ে যায়। চেইন খোয়া যাওয়ার সূত্র ধরে অনুসন্ধান চালানো শুরু হয়।

ভীড়ের মধ্যে সন্দেহজনক ও অপরিচিত মহিলার গতিবিধি পর্যালোচনায় অবশেষে ধরা পড়ে। তাকে চ্যালেঞ্জ করে আটক করা হলেই বের হয়ে আসে আসল কাহিনী। এলাকার নারীরা উত্তম মধ্যম দেওয়া শুরু করলে মরিয়ম প্রাথমিকভাবে জড়িত থাকার কথা স্বীকার করেন। আক্রমণের হাত থেকে রক্ষা করে তাকে মধুপুর থানা হেফাজতে দেওয়া হয়।
সহকারী উপজেলা নির্বাচন অফিসার তারিকুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুরাতন জাতীয় পরিচয়পত্র ফেরত চাইলে ওই নারী অসংলগ্ন আচরণ শুরু করে ধরা পড়েছে। দেশের অনেক জায়গায় কার্ড বিতরণকালে এমন ঘটনার কথা শোনা যাচ্ছে। এতে বিশেষ চক্র জড়িত।

Advertisement

এ বিষয়ে মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ জানান, মামলায় আটক হওয়া মরিয়মসহ এই চক্র মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইতোমধ্যে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে জড়িত থাকার সত্যতা মিলছে। মরিয়মের সঙ্গে থাকা চাচাতো বোন রুনা, সালমারা স্বর্ণালংকার নিয়ে পালিয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: tangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদমধুপুর উপজেলামধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সমধুপুর থানার ওসিমধুপুরে আন্তঃজেলা নারী চোর চক্র স্বক্রিয় ॥ স্বর্ণালংকার চুরির হিড়িকমহিষমারা ইউনিয়ন
Next Post
গোপালপুরের ঝাওয়াইল দাখিল মাদরাসার সভাপতি ডা. রফিকুলকে বরণ

গোপালপুরের ঝাওয়াইল দাখিল মাদরাসার সভাপতি ডা. রফিকুলকে বরণ

সর্বশেষ সংবাদ

সখীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর গ্রেফতার

সখীপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর গ্রেফতার

ফেব্রুয়ারি ২২, ২০২৬
সখীপুরে ট্রান্সফরমার চোর বিদ্যুতায়িত হয়ে আহত ॥ পরে আটক

সখীপুরে ট্রান্সফরমার চোর বিদ্যুতায়িত হয়ে আহত ॥ পরে আটক

ফেব্রুয়ারি ২২, ২০২৬
টাঙ্গাইল স্টেডিয়ামে চারদলের ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু

টাঙ্গাইল স্টেডিয়ামে চারদলের ৪৪তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপ শুরু

ফেব্রুয়ারি ২২, ২০২৬
৪৪তম জাতীয় ক্রিকেট খেলতে টাঙ্গাইল জেলা দল

৪৪তম জাতীয় ক্রিকেট খেলতে টাঙ্গাইল জেলা দল

ফেব্রুয়ারি ২২, ২০২৬
টাঙ্গাইলের বাজারে রোজার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে

টাঙ্গাইলের বাজারে রোজার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In