মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home আলোচিত

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে

টাঙ্গাইল স্টেডিয়ামে হোম ম্যাচে অতি কষ্টে ড্র করলো নেত্রকোনার সাথে

সেপ্টেম্বর ১০, ২০২৫
A A
টাঙ্গাইল স্টেডিয়ামে হোম ম্যাচে অতি কষ্টে ড্র করলো নেত্রকোনার সাথে

টাঙ্গাইল স্টেডিয়ামে হোম ম্যাচে অতি কষ্টে ড্র করলো নেত্রকোনার সাথে

৪০৩ Views

স্পোর্টস রিপোর্টার ॥
দীর্ঘদিন পর টাঙ্গাইল স্টেডিয়ামে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের হোম এন্ড এ্যাওয়ে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আর এই খেলায় গোল খেয়ে পিছিয়ে পড়ে হারতে হারতে বেঁচে গেলো টাঙ্গাইল জেলা ফুটবল দল। টাঙ্গাইলের ডিফেন্ডার সমৃদ্ধ নকরেক খেলার শেষ মুর্হুতে হেড করা গোলে অতি কষ্টে সমতায় (১-১) ফিরে। হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে নেত্রকোনা জেলা ফুটবল দল টাঙ্গাইলের মাঠ থেকে মূল্যবান ১টি পয়েন্ট ছিনিয়ে নিয়ে গেল। আর ১টি গোল সঞ্চয় করে টাঙ্গাইলের পরবর্তী ম্যাচ আগামী (১৭ সেপ্টেম্বর) নেত্রকোনা জেলার মাটিতে অনুষ্ঠিত হবে। এই ড্র এর ফলে টাঙ্গাইল জেলা ফুটবল দলের বাড়তি চাপ রয়ে গেল।

Advertisement

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে প্রচার প্রচারণার অভাবে অল্প কিছু দর্শকের উপস্থিতিতে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে তারুন্যের উৎসব উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) যৌথভাবে আয়োজিত জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের খেলা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা বনাম নেত্রকোনা জেলা ফুটবল দলের হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে প্রথম ম্যাচের উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান, টাঙ্গাইল জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আলী ইমাম তপন, সম্পাদক ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিুজ্জামান মুস্তাবীন, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ।

খেলায় ১৬ মিনিটের সময় পাল্টা আক্রমনে নেত্রকোনা জেলা দলের শাহআলম টাঙ্গাইলের গোলবারমুখী দূরপাল্লার শট নিলে সেটা টাঙ্গাইলের গোলরক্ষক সুমন পরাস্ত হলে (১-০) গোলে নেত্রকোনা জেলা এগিয়ে যায়। খেলায় পিছিয়ে পড়ে টাঙ্গাইল জেলার ফুটবলাররা আক্রমন করে খেলতে থাকে। দক্ষ স্টাইকারের অভাবে টাঙ্গাইল জেলা দল বার বার গোল বঞ্চিত হয়। নেত্রকোনা জেলা দলের গোলরক্ষক অনিক মিয়া বাঁধার পাহাড় হয়ে দাঁড়ায়।
খেলার অন্তিম মুহুর্তে টাঙ্গাইল জেলা দলের মধ্যমাঠের মামুনের নেত্রকোনা গোলমুখী উড়ন্ত পাশ দিলে সমৃদ্ধ নকরেক হেড করে বল জালে পাঠিয়ে দিয়ে (১-১) গোলে সমতা আসে। এরপর কোন পক্ষ গোল করতে না পারলে খেলা (১-১) গোল অমীমাংসিত থাকে। দুই দলের পরবর্তী ম্যাচ নেত্রকোনা স্টেডিয়ামে আগামী (১৭ সেপ্টেম্বর) বুধবার অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এই চ্যাম্পিয়নশীপের প্রথম দুই ধাপ হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। সেখান থেকে ৬৪ দল কমে হবে ৩২, এরপর ১৬ জেলা দল। শেষ পর্যন্ত নকআউট পর্বে সেমিফাইনাল শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ফাইনালে বিশেষ অতিথি হিসেবে থাকবেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। টাঙ্গাইল ও নেত্রকোনায় অনুষ্ঠিত হোম এন্ড এ্যাওয়ে ২টি খেলার বিজয়ী দলটি পরবর্তী দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। দু’দলের প্রথম ম্যাচ (১-১) ড্র এবং দ্বিতীয় ম্যাচ আগামী (১৭ সেপ্টেম্বর) নেত্রকোনা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

Advertisement

দুই দলে যারা খেলেছেন- টাঙ্গাইল জেলা দল- মাহবুব হাসান সুমন (অধিনায়ক), সুরঞ্জন বর্মন, বিষ্নু সরকার, সমৃদ্ধ নকরেক, ফিরোজ হোসেন, সাগর, রিফাত, রানা, মামুন, নাদিম মাহমুদ ও জাহিদ।
নেত্রকোনা ফুটবল দল- অনিক মিয়া, মাহবুব আলম, ওমর ফারুক, শাহআলম, রাসেল মিয়া, লিমন মিয়া, অমিত হাসান, কামরুল হাসান, আব্দুল আওয়াল (অধিনায়ক), আসাদুল মিয়া ও আকাশ আহমেদ।
রেফারী- মিজানুর রহমান বাপ্পী।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইল স্টেডিয়ামটাঙ্গাইল স্টেডিয়ামে হোম ম্যাচে অতি কষ্টে ড্র করলো নেত্রকোনার সাথেটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের সংবাদ
Next Post
টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর লিডারশীপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত

টাঙ্গাইলে জামায়াতে ইসলামীর লিডারশীপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

হামের টিকা নিয়ে অবহেলা করেছে বিগত সরকার- প্রতিমন্ত্রী টুকু

হামের টিকা নিয়ে অবহেলা করেছে বিগত সরকার- প্রতিমন্ত্রী টুকু

এপ্রিল ২০, ২০২৬
মির্জাপুরে মাটি খুঁড়ে মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার

মির্জাপুরে মাটি খুঁড়ে মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার

এপ্রিল ২০, ২০২৬
টাঙ্গাইলে গায়ের রঙ কালো হওয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে গায়ের রঙ কালো হওয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

এপ্রিল ২০, ২০২৬
গোপালপুরে হাম-রুবেলার টিকা দান ক্যাম্পেইন উদ্বোধন

গোপালপুরে হাম-রুবেলার টিকা দান ক্যাম্পেইন উদ্বোধন

এপ্রিল ২০, ২০২৬
টাঙ্গাইলের পথে পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা

টাঙ্গাইলের পথে পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা

এপ্রিল ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In