
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলমগীর হোসেনের উদ্যোগে সিলিমপুর আঞ্চলিক বিএনপি অফিসে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে সিলিমপুর বেবিস্ট্যান্ড বিএনপির আঞ্চলিক কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠন ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের সাথে বাংলাদেশ এক্স জেসিডি ফোরামের সদস্য সচিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমএইচ হল ছাত্র সংসদের সাবেক ভিপি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক অর্থ-সম্পাদক আলমগীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপিকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলে মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে উক্ত আসনে বিএনপির সকল নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করতে চান। এ সময় তিনি আরও বলেন, কৃষক থেকে শুরু করে এমপি-মন্ত্রী সবার সাথে চলার যোগ্যতা রাখি। বিগত ১৯৮৬ সাল থেকে বিএনপির সাথে রাজনীতি করি। ছাত্র-সংসদ থেকে শুরু করে জেলার নেতা হয়েছি। কোনদিন কারো কাছে চাঁদাবাজি-ধান্দাবাজি করি নাই। দলকে মনে প্রাণে ভালোবাসি।
এ সময় সভাপতিত্ব করেন আটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুল কুদ্দুস মিয়া, সাবেক জেলা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও সাংবাদিক এস এম আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি হুরমুজ তাল্লুকদার, দেউলি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইমরান হোসেন জাহাঙ্গির, সাবেক সেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক জাহিদ ইকবাল অটল।
আটিয়া ইউনিয়ন বিএনপি ভারপ্রাপ্ত সদস্য সচিব মীর শিবলুর সঞ্চালনায় আটিয়া ইউনিয়ন বিএনপি যুগ্ম আহবায়ক ইবরাহিম খলিল, থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক দেলুয়ার হোসেন লাবু, আটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক জীবন মিয়াসহ কৃষক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।






