Sunday, November 29, 2026
Tangail News BD
No Result
View All Result
  • Login
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
SUBSCRIBE
Tangail News BD
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য
No Result
View All Result
Tangail News BD
No Result
View All Result
Home অপরাধ

গোপালপুরে নির্বাচন অফিসে বিএনপির হামলায় কর্মকর্তাসহ ৪ জন আহত

November 10, 2025
A A
গোপালপুরে নির্বাচন অফিসে বিএনপির হামলায় কর্মকর্তাসহ ৪ জন আহত

গোপালপুরে নির্বাচন অফিসে বিএনপির হামলায় কর্মকর্তাসহ ৪ জন আহত

1,219 Views

স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাচন অফিসে সোমবার (১০ নভেম্বর) দুপুরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় গোপালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ডেটা এন্টি অপারেটর আমজাদ হোসেন ও স্ক্যানিং অপারেটর সুমনসহ চারজন আহত হয়েছেন।
গোপালপুর উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সোমবার (১০ নভেম্বর) সকালে হঠাৎ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩০-৪০জন নেতাকর্মী উপজেলা নির্বাচন অফিসে এসে নির্বাচন কর্মকর্তার ওপর হামলা করে। প্রতিবাদ করতে গেলে অফিসের আরো তিনজন স্টাফকেও মারধর করা হয়। এ সময় নির্বাচন অফিস ভাঙচুর এবং অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলা হয়।

Advertisement

এ বিষয়ে গোপালপুর উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা আবু রায়হান জানান, এ ঘটনায় উপজেলা নির্বাচন অফিসারসহ চারজন আহত হয়েছেন। অফিসের কিছু দালাল সুবিধা করতে পারছিল না। তাদের ইন্দনে বিএনপির নেতাকর্মীরা ওই হামলা করে থাকতে পারে বলে তিনি মনে করেন।
গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত হোসেন জানান, উপজেলা নির্বাচন কর্মকর্তা নানা অনিয়ম-দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে তারা ভুক্তভোগীদের নিয়ে নির্বাচন কর্মকর্তার অফিসে গেলে তিনি চরম দুর ব্যবহার করেন। তবে নির্বাচন কর্মকর্তার উপর হামলা ও ভাঙচুরের অভিযোগটি মিথ্যা।

এ বিষয়ে টাঙ্গাইল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সরকারি অফিস ভাঙচুর ও সরকারি কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার কারণে একটি মামলা দায়ের করা হবে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

এ ব্যাপারে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সরকারি অফিস ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের শারীরিকভাবে আঘাত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফটো কার্ড
শেয়ার করুন
Tags: News Tangailtangail newsগোপালপুর উপজেলাগোপালপুর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মুক্তা ইন্তেকাল করেছেনগোপালপুর উপজেলা বিএনপিগোপালপুরে নির্বাচন অফিসে বিএনপির হামলায় কর্মকর্তাসহ ৪ জন আহতটাঙ্গাইলটাঙ্গাইল জেলাটাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তাটাঙ্গাইল নিউজটাঙ্গাইল সংবাদটাঙ্গাইলের খবরটাঙ্গাইলের নিউজটাঙ্গাইলের পুলিশ সুপারটাঙ্গাইলের সংবাদ
Next Post
সখীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্র উদ্বোধন

সখীপুরে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্র উদ্বোধন

সর্বশেষ সংবাদ

দেলদুয়ারের এলাসিন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুলের গণসংযোগ

দেলদুয়ারের এলাসিন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুলের গণসংযোগ

November 29, 2026
নাগরপুরের ভাদ্রা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শামসের আলোচনা সভা

নাগরপুরের ভাদ্রা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শামসের আলোচনা সভা

November 29, 2026
টাঙ্গাইলে দরিদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

টাঙ্গাইলে দরিদ্র ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

November 29, 2026
টাঙ্গাইলে জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম স্কুলে ৫ম শ্রেনীর বিদায় অনুষ্ঠিত

টাঙ্গাইলে জাহাঙ্গীর স্মৃতি সেবাশ্রম স্কুলে ৫ম শ্রেনীর বিদায় অনুষ্ঠিত

November 29, 2026
ভূঞাপুরে যুবদল নেতার বাড়িতে সাড়ে ৭ বস্তা বিদেশি মদসহ আটক ৩ জন

ভূঞাপুরে যুবদল নেতার বাড়িতে সাড়ে ৭ বস্তা বিদেশি মদসহ আটক ৩ জন

November 29, 2026

সম্পাদক ও প্রকাশক

ইফতেখারুল অনুপম

বার্তা বিভাগ

যোগাযোগ: ০১৮১৬২৭৪০৫৫, ০১৭১২৬৯৫৪৪৬
ঠিকানা:
বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ মার্কেট (২য় তলা) সিডিসি’র দক্ষিণ পাশে, খালপাড় গলি, নিরালা মোড়, টাঙ্গাইল-১৯০০
ই-মেইল:
tangailnewsbd@gmail.com
ianupom@gmail.com

Tangail News BD

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি

Design & Developed by Tangail Web Solutions

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Cookies Policy
  • Terms and Conditions
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • লিড নিউজ
  • টাঙ্গাইল স্পেশাল
  • টাঙ্গাইলের রাজনীতি
  • আইন আদালত
  • টাঙ্গাইলের খেলাধুলা
  • টাঙ্গাইল
    • টাঙ্গাইল সদর
    • ধনবাড়ী
    • মধুপুর
    • গোপালপুর
    • ভূঞাপুর
    • কালিহাতী
    • ঘাটাইল
    • দেলদুয়ার
    • নাগরপুর
    • বাসাইল
    • মির্জাপুর
    • সখিপুর
  • অন্যান্য
    • অপরাধ
    • টাঙ্গাইলের শিক্ষাঙ্গন
    • টাঙ্গাইলের কৃষি ও ব্যবসা
    • দুর্নীতি
    • স্বাস্থ্য
    • তথ্য ও প্রযুক্তি
    • বিনোদন
    • ভিডিও
    • সম্পাদকীয়
    • নিজস্ব মন্তব্য

Design & Developed by Tangail Web Solutions

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In