
স্টাফ রিপোর্টার ॥
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অংশ নিতে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী টাঙ্গাইল জেলা এনসিপি’র যুগ্ম আহবায়ক খন্দকার মাসুদ পারভেজ। বুধবার (২৪ ডিসেম্বর) মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিনের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন মির্জাপুর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী লিটন হোসেন, সদস্য শিউলী পারভেজ, টাঙ্গাইল জেলা ছাত্রশক্তির সদস্য আহত জুলাই যোদ্ধা রফিকুল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুবশক্তির আলামিন সুজন, উপজেলা এনসিপির সদস্য সোহেল রানা, আলহাজ হোসেন, উপজেলা ছাত্রশক্তির শাফিসহ অন্যান্য নেতাকর্মীরা।






